আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। কারণ ফুলশয্যার রাতে বউয়ের আসল রূপ দেখে অজ্ঞান হয়ে গিয়েছেন বর। শুনতে আজব লাগলেও, এমনই একটি ঘটনা হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বউ মেকআপ তুলে বরের কাছে যেতেই অজ্ঞান হয়ে যান তিনি।

বিয়ে

Advertisement

সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে বিয়ের বিভিন্ন ধরনের ভিডিও। আসলে বিয়ের মন্ডপে নববধূর মজার কান্ড ভাইরাল হতে বেশি সময় লাগে না। নিজের বিয়েতে তাঁরা এমন মজাদার কাণ্ড ঘটান, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ব্যাপকভাবে।

কিন্তু, সম্প্রতি বিয়ের একটি অন্যরকম ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখানে বিয়ের মন্ডপে কোনও অঘটন না ঘটলেও, ফুলশয্যার রাতে ঘটে চমকে দেওয়া ঘটনা। ঘরে গিয়ে বউয়ের আসল রূপ দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান বর। এমনই এক ঘটনা শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে।

weddingcouplepage নামের একটি প্রোফাইল থেকে ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বিয়ের পরেই ঘরে ঢুকিয়ে দেওয়া হয় বর এবং বউকে। বর এসে খাটের উপরে বসেন এবং বউ সোজা চলে যান আয়নার সামনে। সেখানে গিয়ে তিনি নিজের মেকআপ এবং গয়নার খোলা শুরু করেন। প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলে ও ধীরে ধীরে বউয়ের আসল রূপ বেরিয়ে আসতে থাকে।

তিনি নিজের মাথার ফলস চুল খুলে পাশে রাখেন। এরপরই মুখের মেকআপ তোলা শুরু করেন। কিন্তু, সবথেকে অবাক করে দেওয়া কাণ্ডটি ঘটেছে একদম শেষে। যা দেখে খাটের উপরেই অজ্ঞান হয়ে যান বর। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ওই বউ মুখের মেকআপ তোলার সঙ্গে সঙ্গে নিজের দাঁতের পাটিও খুলে বের করেন। আসলে ওই বউয়ের বেশ কয়েকটি দাঁত নেই।

এই দেখে রীতিমতো চমকে ওঠেন বর এবং বউয়ের ফোকলা দাঁতের হাসি দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি। এর ফলে তিনি অজ্ঞান হয়ে খাটের উপরে পড়ে যান। নেটিজেনরা সেই ভিডিও দেখে নিজেদের হাসি থামাতে পারছেন না। অনেকেই বলছেন, বেচারা বরের কপালটাই খারাপ। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.