Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বায়ুদূষণে বন্ধ দিল্লির সব প্রাথমিক বিদ্যালয়
আন্তর্জাতিক ওপার বাংলা

বায়ুদূষণে বন্ধ দিল্লির সব প্রাথমিক বিদ্যালয়

By Shamim RezaNovember 4, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় দুই দিনের জন্য সব প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা করা হয়েছে। এ মৌসুমে প্রথমবারের মতো বায়ুদূষণের মাত্রা গুরুতর স্তরে নামে বৃহস্পতিবার।

বায়ুদূষণে বন্ধ দিল্লি

Advertisement

গতকাল শুক্রবার (৩ নভেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘোষণা দেন। কেজরিওয়াল বলেছেন, ‘বায়ুদূষণ বাড়তে থাকায় দিল্লির সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দু’‌দিন বন্ধ থাকবে।’‌

বৃহস্পতিবার (২ নভেম্বর) চলতি মৌসুম প্রথমবারের মতো বায়ুর মান সবচেয়ে খারাপ ছিল। আগামী দুই সপ্তাহে এ পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির পরিবেশমন্ত্রী।

শীতকালে ভারতের রাজধানী দিল্লির বায়ু অন্য সময়ের তুলনায় বেশি দূষিত থাকে। কারণ এ সময় শস্য তোলার পর মাঠে খড় জ্বালিয়ে দেন কৃষকরা। এছাড়াও বায়ুর নিম্ন গতি ও নানা উৎসব-পার্বণে আতশবাজি ফোটানোর কারণে দূষণের মাত্রা অন্য সময়ের চেয়ে বহুগুণ বেড়ে যায়।

সাধারণত প্রতিবছর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দিল্লির বায়ুদূষণের মাত্রা সর্বোচ্চ থাকে। এসময় দিল্লির পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় খড় পোড়ানোর ঘটনা বেড়ে যায় বলে জানিয়েছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির বাতাসে ধূলিকণার ঘনত্ব ছিল ২ দশমিক ৫ পিএম বা পার্টিকুলেট ম্যাটার। এ আকারের ধূলিকণা ফুসফুসে বাসা বাঁধে। এছাড়াও এই ধূলিকণার কারণে নানারকম রোগ দেখা যায়।

সরকারি তথ্য অনুসারে, দিল্লি ও শহরতলির বেশ কয়েকটি অংশে এ পরিমাণের দূষণ বাতাসের প্রতি ঘনমিটারে ৬০ মাইক্রোগ্রামের নিরাপদ সীমা সাত থেকে আট গুণ বেশি।

পরিস্থিতির অবনতি দেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শুক্রবার ও শনিবার ((৩ ও ৪ নভেম্বর) বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়ে জানিয়েছেন।
এছাড়াও ক্রমবর্ধমান দূষণের প্রভাব মোকাবিলায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ প্যানেল শহরে অপ্রয়োজনীয় নির্মাণকাজ অবিলম্বে নিষিদ্ধ করার আদেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

এর আগে গত সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে দিল্লি মেট্রো ও বৈদ্যুতিক বাসসহ সকল গণপরিবহনকে দূষণ কমানোর নির্দেশ দেয়া হয়। এছাড়া গত মাসেই দিল্লি সরকার আতশবাজি উৎপাদন, বিক্রয় ও ব্যবহারের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা জারি করেন মুখ্যমন্ত্রী। প্রতিবছরই দূষিত বায়ুর কারণে দিল্লিতে গুরুতর স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও বায়ুর গুণগত মানের বিপর্যয়ের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন।

রয়েল এনফিল্ডকে টেক্কা দিতে হিরো নিয়ে এলো কমমূল্যে নতুন বাইক

বার্তা সংস্থা পিটিআই বলছে, দিল্লির সফদারজং হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান যুগল কিশোর বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, ইরিটেটিভ ব্রঙ্কাইটিস সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa