জুমবাংলা ডেস্ক : বেশ কয়েক বছর ধরেই বিশ্বের বহু শহর বায়ুদূষণের কবলে রয়েছে। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়নসহ নানা কারণে বাড়ছে দূষণ। বাংলাদেশের রাজধানী ঢাকাও পিছিয়ে নেই। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শুক্রবার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৯৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এসময় ঢাকার আট এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

bayuduson

Advertisement

এদিন সকাল সাড়ে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। ৩৯৭ একিউআই স্কোর নিয়ে আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে গুলশান লেক পার্ক এলাকায়। এছাড়া মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩৯৪) এলাকা, পশ্চিম নাখালপাড়া সড়ক (৩৯০), শান্তা টাওয়ার এলাকা (৩৫৫), সাভারের হেমায়েতপুর (৩২০), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৩২০), আগাখান একাডেমী (৩১৪), বেচারাম দেউড়ি (৩১৪) এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণে আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ৬০১ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’। তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা, তৃতীয় ও চতুর্থ স্থানে ভারতের দুই শহর মুম্বাই ও কলকাতা। শহর তিনটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল টাইগাররা

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.