Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রংপুর বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ছাদ বাগান
বিভাগীয় সংবাদ রংপুর

বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ছাদ বাগান

By iNews DeskApril 8, 20233 Mins Read

রিয়াজুল ইসলাম : শখের বশে কিংবা দৃষ্টিনন্দন কিংবা নিজেদের প্রয়োজনে ফুল ও ফলের ছাদ বাগান গড়েন। কিন্তু শিক্ষার্থীদের কাছে জীব বৈচিত্রের পরিচিতি তুলে ধরতে এবার গড়ে তোলা হয়েছে এক স্কুলের ছাদ বাগান। যা শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সবার কাছে দৃষ্টিনন্দন হয়েছে।

দৃষ্টিনন্দন ছাদ বাগান

Advertisement

প্রকৃতির সাথে এই মেলবন্ধন গড়ে তুলেছে দিনাজপুরের ফুলবাড়ীর বারাই আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদ বাগান। প্রায় তিন শতাধিক দেশি ও বিদেশি ফুল ও ফলের এই ছাদ বাগান গড়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয় নয়, এটি মনে হবে ফুল আর ফলের বাগান। সপ্তাহে একদিন একেক ক্লাসের শিক্ষার্থীদেরকে সুবিধাজনক সময়ে ছাদে ফুল ও ফলের উপর ক্লাস করানো হয়।

শুধু ছাদ নয়, বিদ্যালয়টির পুরো ক্যাম্পাস, অফিস ও ক্লাস রুমগুলো পরিপাটি আর সারি সারি নানা রকমের ফুল ও ফলের গাছে জড়ানো। এ বিদ্যালয়ের ছাদ বাগান দেখে ফুলবাড়ীর বিদ্যালয়গুলোর মধ্যেও বাগান করার প্রবণতা লক্ষনীয় এবং কিছু বিদ্যালয়ে গড়তে শুরু করেছে এ ধরনের ছাদ বাগান।

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ফসলি খেতের পাশে বারাই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে প্রবেশে চোখে পড়বে দৃষ্টিনন্দন শহীদ মিনার এবং সিমেন্টের তৈরী সুদৃশ্য জাতীয় ফুল শাপলা। বিদ্যালয়ের বারান্দা দিয়ে ঝুলছে ফুলের লতা। বিদ্যালয়ের অফিস কক্ষেও দেখা মিলবে নানা রকম সবুজ গাছ। ছাদে যেতে সিড়ি বেয়ে উপরে উঠতে চোখে পড়বে ঝুলন্ত লতা। ছাদে দেখা যাবে, পিটুনিয়া, ভারবেনা, ক্যালেন্ডুলা, পেঞ্জি, স্টক, এস্টার, চন্দ্র মল্লিকা, গ্যাজানিয়া, এনকা গাদা, ফ্লক্স, হলিহক, বারমাসী ফুল, নীলমনিলতা, গোল্ডেন শাওয়ার, সীলভার কুইন, জারবেরা, রুবেলিয়া, রুসেলিয়া, কৈলাস সুন্দরী, মানি প্লান্টসহ নানা রকম ফুল। একই সাথে বারোমাসী কাঠাল, কাটিমন আম, লেবু, কুল(বরই), সবেদা, বেল, কলা, কামরাংগা, আনার, কমলা, কমলা, মাল্টা, ড্রাগন, আমড়া, লাউ, ক্যাপসিকাম, লেবু, সাদা এলাচসহ বিভিন্ন প্রকারের ফল গাছ। ২৪শ’ স্কয়ার ফুটের ছাদ দৃষ্টিনন্দন অন্যরকম ফুল আর ফলের বাগান এটি।

ছাদ বাগানে দেখা যায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী স্বীকৃতী রায়, জয়া রায়, হিমেল ও আকাশ গাছের পরিচর্যা করছে। তারা জানায়, নির্ধারিত ক্লাসের বাহিরেও বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণির ছাত্র-ছাত্রীরা এসব গাছের পরিচর্যা করে। আমাদের স্যার/ম্যাম সহযোগীতা করেন। শ্রেণিকক্ষের বাহিরে এই ছাদ বাগানে, প্রত্যেক ক্লাসের ছাত্র-ছাত্রীদের সপ্তাহে একদিন এসব ফুল ও ফলের গাছের সাথে পরিচয় করিয়ে দেন শিক্ষক-শিক্ষিকারা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজান বলেন, দীর্ঘদিন থেকে বিদ্যালয়ে ফুলের বাগান করার চেষ্টা করেছি। কিন্তু বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় সেই বাগান রক্ষা করতে পারিনি। পরবর্তীতে স্কুলের দ্বিতল ভবন নির্মাণের পর প্রধান শিক্ষকের প্রচেষ্টায় এবং শিক্ষকদের উদ্যোগে এ ছাদবাগান করা সম্ভব হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রায় বলেন, অনেক দিনের স্বপ্ন ছিল বিদ্যালয়ে একটি বাগান করব। কিন্তু বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় দু’বার বাগান করেও টিকাতে পারিনি। পরবর্তীতে নতুন ভবন হয়। ২০২২ সালের মার্চ-এপ্রিল মাস থেকে শুরু হয় এই ছাদ বাগানের কাজ। একটু একটু করে আজ বিদ্যালয়ের ছাদে ৩০০ প্রজাতির ফুল ও ফলের বাগান করতে সমর্থ হয়েছি। সপ্তাহে একেকদিন একেক ক্লাসের শিক্ষার্থীদেরকে নির্ধারিত ক্লাসের বাহিরে সুবিধাজনক সময়ে ছাদে নিয়ে ফুল ও ফলের উপর ক্লাস করানো হয়।

ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মাৎ হাসিনা ভুইয়া বলেন, বারাই আদর্শ সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাজে আমি অভিভূত। ফুলবাড়ী উপজেলার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরাও তাদের দেখে অনেক কিছুই করতে পারে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa