Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বরিশালে ‘সুন্দরীদের’ ফাঁদ! টার্গেট প্রবাসী পরিবার
অপরাধ-দুর্নীতি বরিশাল বিভাগীয় সংবাদ

বরিশালে ‘সুন্দরীদের’ ফাঁদ! টার্গেট প্রবাসী পরিবার

By iNews DeskDecember 23, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : বরিশালে বসবাস করা প্রবাসীদের টার্গেট করে অভিনব পন্থায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, দিনের যেকোনো সময় বাসাবাড়িতে গিয়ে বিদেশে থাকা স্বজনের বন্ধু, সহকর্মী পরিচয় দিয়ে প্রথমে কিছু সময়ের জন্য ডলার রাখার কথা বলা হয়।

বরিশালে ‘সুন্দরীদের’ ফাঁদ! টার্গেট প্রবাসী পরিবার

Advertisement

প্রতারিত হওয়া প্রবাসীদের তথ্যমতে প্রতারক চক্রের বেশিরভাগই সুন্দরী নারী। সেই ফাঁদে পা দিলেই পরে কৌশলে সবকিছু লুট করে সর্বস্বান্ত করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর কাশিপুর এলাকা থেকে প্রযুক্তির সহায়তায় ফারজানা রেজা নেলী নামে এক নারীকে আটক করা হয়। চালচলনে বোঝার উপায় নেই ওই নারীর প্রতারণার কৌশলচিত্র। ফারজানা রেজা নেলীর বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দুটি মামলাসহ নানা অভিযোগ রয়েছে।

এ দিকে এমন ফাঁদে পড়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার সামনে ধর্ণা দিচ্ছেন মা ও মেয়ে। দুজনেই উচ্চ শিক্ষিত, সরকারি কলেজশিক্ষক। বাসা শহরের বৈদ্যপাড়া এলাকায়। ওই মা ও মেয়ে জানান, সম্প্রতি সুদর্শনা এক নারী নিজেকে তাদের সৌদিতে থাকা স্বজনের পরিচিত দাবি করে বাসায় এসে প্রথমে ভাবজমান। পরে বিপদে পড়েছেন আকুতি করে সেই নারী কিছু বিদেশি টাকা-ডলার একদিনের জন্য তাদের আলমিরাতে রাখার অনুরোধ জানান। প্রথমে রাজি না হলেও পরে অনেক জোরাজুরিতে নিজেদের আলমিরাতে রাখেন ডলার। এ সময় সেই নারী আলমিরার চাবি রাখার স্থান দেখে কৌশলে লুট করে ১০ ভরি স্বর্ণালংকারসহ নগদ অর্থ।

বরিশাল কামারখালী হজরত আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফারহানা হক বলেন, আমাদের ঘর থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে গেছেন৷ সবকিছু হারিয়ে এখন আমরা দিশেহারা।

বরিশালের বাকেরগঞ্জের সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রায়হানা আরা বলেন, যে চক্রটি আমাদের ঘরে চুরি করেছে তার উপযুক্ত শাস্তি চাই। আমরা আমাদের জিনিসপত্র ফেরত চাই।

এমন অভিনব প্রতারণার ফাঁদে পড়েন মেহেদি হাসান, ও মো. মিজান। তারা জানান, আমাদের যা খোয়া গেছে আশা করি সব ফেরত পাবো। পাশাপাশি যারা এসব কাজের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি চাই।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা বলেন, নানা অপরাধের অভিযোগ আছে আটক ফারজানার বিরুদ্ধে। তদন্তের জন্য তার রিমান্ড চাওয়া হবে। প্রবাসীদের পরিবারের ওপর এমন চক্র সক্রিয় আছে জানতে পেরে ব্যবস্থা নিয়েছি। এ চক্রের সঙ্গে জড়িত বাকিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে কোনো কথা না বলে উল্টো গণমাধ্যম কর্মীদের সঙ্গে তর্কে জড়ান অভিযুক্ত ফারজানা ও তার স্বামী ব্যাংকার দাবিদার জামাল আহমেদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa