টালিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেত্রী শ্রুতি দাস। যিনি একাধারে ধারাবাহিক ও সিনেমায় অভিনয়ের জন্য দর্শকমহলে বেশ প্রশংসিত। সম্প্রতি তার অভিনীত ‘ব্যোমকেশ বক্সী’ সিরিজ মুক্তি পেয়েছে। অরিত্র সেন পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়। তিনিই ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন। অজিতের চরিত্রে রয়েছেন অর্ণ। এতে সত্যবতীর চরিত্রে দেখা গেছে শ্রুতিকে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ অভিনেত্রী কিছুদিন আগেই ‘কালিপটকা’ ওয়েব সিরিজে ধরা দিয়েছেন। তারপর ‘ব্যোমকেশ’ সিরিজে তাকে সত্যবতী লুকে দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। কিন্তু চরিত্রটি তার পক্ষে কতটা চ্যালেঞ্জিং ছিল―এ নিয়ে কথা বলতে নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন শ্রুতি।
সম্প্রতি প্রকাশ হওয়া একটি সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, শ্রুতি বলছেন, আমি জানি না, অনেকেই মনে করে হয়তো আমি খুব মডার্ন, আমি ইংরেজিতে বেশি কথা বলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার পড়ালেখা ইংরেজিতে। আমার বাংলায় প্রথাগত শিক্ষা নেই। এ জন্য আমি কথা বলার আগে ইংরেজিতে ভাবি, তারপর ট্রান্সলেট করে তা বাংলাতে বলি। এটা আমার একটি বড় অসুবিধা।
এ অভিনেত্রী জানিয়েছেন, ‘কালিপটকা’ সিরিজের পর ব্যোমকেশে সত্যবতীর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ খুশি তিনি। পরপর এত ভিন্ন চরিত্রে অভিনয় করতে পারার জন্য ধন্য বলেও জানান। কিন্তু তার অভিনয় নিয়ে কেউ কোনো মন্তব্য না করলেও বাংলা না পারার কারণ,নেটিজেনদের কাছে অদ্ভুত লেগেছে।
শ্রুতির বক্তব্যের ভিডিওতে নেটিজেনরা মন্তব্য করে লিখেছেন, আপনার মাতৃভাষা বাংলা, আর আপনি সবকিছু ইংরেজিতে ভেবে তারপর বাংলায় অনুবাদ করেন! এটি কেমন কথা? আপনি ব্রিটিশ হলে না হয় সেটি বিশ্বাস করতাম। কিন্তু বাঙালি হয়ে ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ! এটি বাড়াবাড়ি হয়ে গেল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এছাড়া অন্য একজন লিখেছেন, পড়ালেখা যখন ইংরেজিতে, তাহলে সিনেমাও ইংরেজিতে করুন। বাংলা সিনেমা করার প্রয়োজন কী? কেউ কেউ লিখছেন, ইংরেজি বা বাংলা মাধ্যম বড় বিষয় নয়, মাতৃভাষায় কথা বলতে পারা স্বাভাবিক ব্যাপার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


