পাকিস্তানের জনপ্রিয় টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাদীম মোবারক, যিনি ‘ননী ওয়ালা’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, তাকে থানায় হেফাজতে রাখার পর পরে স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়।
রোববার (৭ জুন) দ্য ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে জানানো হয়, ট্রাফিক ওয়ার্ডেন ইন্সপেক্টর মুহাম্মদ ফাহিম-উর-রহমানের অভিযোগের ভিত্তিতে ডিফেন্স-সি থানায় নাদীম মোবারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, তিনি বেপরোয়া গাড়ি চালানো, সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি কর্মচারীকে হুমকি দিয়েছেন।
এফআইআর অনুযায়ী, ট্রাফিক পুলিশ একটি বিলাসবহুল গাড়ি থামানোর সংকেত দিলে চালক নির্দেশ অমান্য করে উল্টো একমুখী রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যান। এ ঘটনার পরই তার বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নাদীম মোবারকের ব্যবহৃত বিলাসবহুল গাড়িটি তার বাসা থেকে জব্দ করে ডিফেন্স-সি থানায় নেওয়া হয়েছে। হেফাজতে থাকাকালে তার সঙ্গে কাউকে দেখা করার সুযোগ দেওয়া হয়নি।
এছাড়া পুলিশ আরও জানায়, তাকে সারারাত থানার হেফাজতেই রাখা হয় এবং অন্যান্য আটক ব্যক্তিদের মতো সাধারণ খাবার দেওয়া হয়।
পরবর্তীতে তাকে লাহোরের ক্যান্ট কাচারিতে আদালতে হাজির করা হয়। শুনানির সময় তদন্তকারী কর্মকর্তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। সরকারি গাড়ির পরিবর্তে তাকে ব্যক্তিগত গাড়িতে করে আদালতে আনা হয়।
শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে মামলা নিষ্পত্তি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



