৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ জুরি পুরস্কার জিতল অস্ট্রিয়ান নির্মাতা সান্ড্রা ওলনারের ‘এভরিটাইম’। সিনেমাটির গল্প এগিয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে, যারা কিনা শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের পারিবারিক ছুটির ঠিক আগের রাতে প্রেমিকের সঙ্গে বড় মেয়ের পার্টি করার রাতটি এক ভয়াবহতার দিকে মোড় নেয়।

গল্পে দেখা যায়, বছরখানেক পর মেয়েটির মা ও ছোটবোনের সঙ্গে তার প্রেমিকও যোগ দেয় এমন এক পারিবারিক ছুটি কাটাতে, যা আসলে কখনও কাটানোই হয়নি! সূর্যের আলোর নিচে একে অপরকে দোষারোপ আর ক্ষমার দ্বন্দ্বে ধীরে ধীরে গুলিয়ে যায় তাদের অতীত ও বর্তমান।
এবারের উৎসবে আঁ সার্তে রিগা বিভাগে প্রতিযোগিতা করেছে ১৯টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যার মধ্যে ৬টি ছিল তরুণ পরিচালকদের প্রথম নির্মাণ। এই বিভাগে জুরির সভাপতিত্ব করেন ফরাসি অভিনেত্রী লায়লা বেখতি। তার সঙ্গে আরও ছিলেন সেনেগালের প্রযোজক অ্যাঞ্জেল দিয়াবাং, লেবাননের সুরকার খালেদ মুজানার, ইতালীয় পরিচালক লরা সামানি ও ফরাসি নির্মাতা টমাস কাইলি।
জুরি পুরস্কার জিতেছে নেপালী পরিচালক অবিনাশ বিক্রম শাহের প্রথম সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। বিশেষ জুরি পুরস্কার জিতেছে লুই ক্লিশির অ্যানিমেশন সিনেমা ‘আয়রন বয়’।
রাফিকি ফারিয়ালার ‘কঙ্গো বয়’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন ব্র্যাডলি ফিওমোনা ডেমবিসেট। এতে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একা টিকে থাকা এক কঙ্গোলীয় কিশোর শরণার্থীর ভূমিকায় অভিনয় করেছেন।
ভ্যালেন্তিনা মরেলের ‘ফরএভার ইওর ম্যাটারনাল অ্যানিমাল’ সিনেমাতে অভিনয়ের জন্য যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার উঠেছে মারিনা দে তাভিরা, দানিয়েলা মারিন নাভারো ও মারিয়াঞ্জেল ভিয়েগাসের হাতে। সিনেমার গল্প এমন এক নারীকে কেন্দ্র করে, যে কিনা বহুবছর ইউরোপে পড়াশোনা শেষে কোস্টা রিকায় ফিরে এসে দেখেন যে তার পরিবার একে-অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পুরস্কারজয়ীদের পাশাপাশি এ বছর আঁ সার্তে রিগায় ছিল ফিল্ম মার্কেটে তুমুল সাড়া জাগানো ‘ক্লাব কিড’। উদ্বোধনী সিনেমা ‘টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মায়াজমা’ও ছিল বহুল আলোচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



