Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতের বিদেশি সহায়তার সিংহভাগ ভুটানের, বাংলাদেশ কত পায়
আন্তর্জাতিক ওপার বাংলা

ভারতের বিদেশি সহায়তার সিংহভাগ ভুটানের, বাংলাদেশ কত পায়

By Tarek HasanFebruary 3, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে। সেই বাজেটে দেশটি বৈদেশিক সহায়তা তহবিলে ৫ হাজার ৬০০ কোটি রুপিরও বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, দেশটির এই বৈদেশিক সহায়তা তহবিলের সিংহভাগই পাচ্ছে প্রতিবেশী ভুটান। ভারতের নয়া বাজেটে বাংলাদেশকে বিভিন্ন ধরনের সহায়তা হিসেবে দেওয়ার জন্যও বরাদ্দ করা হয়েছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ।

রুপি

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করেন। বাজেটে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বৈদেশিক সহায়তা তহবিলে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ হাজার ৬৬৭ দশমিক ৫৬ কোটি রুপি।

এই অর্থের সিংহভাগই বরাদ্দ করা হয়েছে ভুটানের জন্য। ভারত সরকার দেশটিতে সহায়তা দেওয়ার জন্য বরাদ্দ রেখেছে ২ হাজার ৬৮ দশমিক ৫৬ কোটি রুপি। অর্থাৎ, প্রায় অর্ধেকই দেওয়া হবে দেশটিকে। ভুটানকে বিপুল পরিমাণ সহায়তা দিলেও মালদ্বীপের জন্য এবার যথেষ্ট কম পরিমাণ অর্থ বরাদ্দ করেছে ভারত। দেশটির জন্য বরাদ্দ করা হয়েছে ৬০০ কোটি রুপি। আগের অর্থবছরে, অর্থাৎ ২০২৩-২৪ সালে এর পরিমাণ ছিল ৭৭০ দশমিক ৯০ কোটি রুপি।

ভারতের নিকট প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভুটানের পর সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে নেপালের জন্য। দেশটির জন্য বরাদ্দ করা হয়েছে ৭০০ কোটি রুপি। ভুটান, নেপাল ও মালদ্বীপের পর সবচেয়ে বেশি সহায়তা বরাদ্দ করা হয়েছে মিয়ানমারের জন্য, ২৫০ কোটি রুপি। এর পরই আছে আফগানিস্তানের অবস্থান। নয়াদিল্লি কাবুলকে দেওয়ার জন্য বরাদ্দ করেছে ২০০ কোটি রুপি।

ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, যা যা প্রয়োজন

নিকট প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে কম সহায়তা বরাদ্দ পাওয়া দুই দেশ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য বরাদ্দ করা অর্থের পরিমাণ ১২০ কোটি রুপি, যা আগের বছর ছিল ১৩০ কোটি রুপি। তার আগের বছর, অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরেও বরাদ্দ করা হয়েছিল ১৩৩ কোটি রুপির কিছু বেশি। ভারতের চলতি অর্থবছরে শ্রীলঙ্কার জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ৭৫ কোটি রুপি। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৬০ কোটি রুপি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026
তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

July 5, 2026

Latest News

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa