Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিতর্কে ট্রাম্পকে ঘায়েল নাকি ধরাশায়ী হবেন হ্যারিস
আন্তর্জাতিক

বিতর্কে ট্রাম্পকে ঘায়েল নাকি ধরাশায়ী হবেন হ্যারিস

By Shamim RezaSeptember 10, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ এবং সম্ভবত একমাত্র বিতর্কে অংশ নেয়ার চূড়ান্ত প্রস্ততি নিয়েছেন।

tramp

Advertisement

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশান সেন্টারে স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) এবিসি নিউজের বিতর্কে মুখোমুখি হচ্ছেন তারা। তাদের এই বিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে।

ইতিমধ্যে হ্যারিস স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে ফিলাডেলফিয়া এসে পৌঁছেছেন। ট্রাম্পের শেষ মুহূর্তে ফিলাডেলফিয়া আসার কথা রয়েছে।

এদিকে সোমবার প্রচারিত এক রেডিও সাক্ষাতকারে হ্যারিস বলেছেন, ট্রাম্প কতোটা নিচে নামবেন তার প্রস্তুতি আমাদের নিতে হচ্ছে। তাকে ছাড় দেয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেছেন, ট্রাম্প সম্ভবত প্রচুর অসত্য বলতে যাচ্ছেন, আমাদের সে বিষয়েও প্রস্তুত থাকতে হচ্ছে।

জুনে ট্রাম্পের সাথে টেলিভিশন বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর তিনি প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য হন। ডেমোক্র্যাট দলের কনভেনশনে প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে মনোনয়ন দেয়া হয়।

আমেরিকান প্রথম নারী, কৃষাঙ্গ এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে (৫৯) নিয়ে বিরোধী প্রার্থী ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য থেমে নেই। বিতর্কের আগে জাতীয় জরিপে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে কমলা এগিয়ে থাকলেও ট্রাম্প তাকে খাটো করে দেখানোর জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

বিতর্কেও ট্রাম্প তার আক্রমণাত্মক ভঙ্গি তুলে ধরবেন বলে বিশ্লেষকেরা মনে করছেন। কারণ কমলা হ্যারিস নির্বাচনী লড়াইয়ের মাঠে প্রবেশের কারণে ট্রাম্প (৭৮) হয়ে পড়েছেন মার্কিন নির্বাচনী ইতিহাসের সবচেয়ে প্রবীণ প্রার্থী।

তবে বিতর্কের মঞ্চে কমলা কি আদৌ তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ঘায়েল করতে পারবেন, নাকি প্রতিদ্বন্দ্বীর আক্রমণাত্মক বক্তব্যে নিজেই ধরাশায়ী হবেন এ নিয়ে আলোচনা চলছে। রিপাবলিকান সমর্থকরা বলছেন, মঞ্চে কথা বলতে পারবেন না কমলা। অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছেন, কমলার প্রস্তুতি যথেষ্ট ভালো। তিনি মঞ্চে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে প্রস্তুত।

ধারণা করা হচ্ছে, বিপুল সংখ্যক দর্শক গুরুত্বপূর্ণ এই বিতর্ক দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এদিকে সর্বশেষ জনমত জরিপে উভয় প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। রোববার নিউইয়র্ক/সিয়েনা পরিচালিত জরিপে ট্রাম্পকে এক পয়েন্টে এগিয়ে থাকতে দেখা গেছে। জরিপে ট্রাম্পের পক্ষে ৪৮ শতাংশ এবং হ্যারিসের পক্ষে ৪৭ শতাংশ সমর্থন পাওয়া গেছে।

আলিয়ার ঘাম ঝরানো ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

তবে সোমবার এবিসি নিউজ/ইপসোস জরিপে হ্যারিস ৫০ শতাংশ এবং ট্রাম্প ৪৬ শতাংশ লোকের সমর্থন পেয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

July 5, 2026
ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

July 5, 2026
খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

July 4, 2026

Latest News

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa