Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘বিচারপতি’ পরিচয়ে পুলিশি প্রটোকল! পরে জানা গেল ওয়ার্কশপ ব্যবসায়ী
বিভাগীয় সংবাদ

‘বিচারপতি’ পরিচয়ে পুলিশি প্রটোকল! পরে জানা গেল ওয়ার্কশপ ব্যবসায়ী

By Sibbir OsmanMay 21, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া নিয়ে মতলব দক্ষিণ উপজেলায় নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন বিপ্লব প্রধান (৪০)। এ সময় জাতীয় সেবা নাম্বারে (৯৯৯) ফোন দিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ প্রটোকলসহ অন্যান্য সুবিধা গ্রহণ করেন।

শুক্রবার দুপুরে মতলব পৌরসভাধীন উত্তর দিঘলদী গ্রামের শমসের আলী প্রধানীয়া বাড়ি থেকে সেই বিচারপতি পরিচয় দেওয়া বিপ্লব প্রধানকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

জানা যায়, দাউদকান্দি পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) থেকে মতলব দক্ষিণ থানা পুলিশকে জানানো হয় যে, একজন বিচারপতি মতলবে যাচ্ছেন। পুলিশ বিপ্লব প্রধানকে প্রটোকল দিয়ে তার বাড়ি পৌঁছে দেয়।

এ সময় তার বাড়িঘরের জরাজীর্ণ পরিবেশ দেখে পুলিশের সন্দেহ হয়। খোঁজখবর নিয়ে দেখেন তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী। পরে তাকে প্রাইভেটকারসহ আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।

আটককৃত বিপ্লব প্রধান উপজেলার দিঘলদী গ্রামের মৃত মাহবুব প্রধানের ছেলে। মতলব সরকারি কলেজ গেট এলাকায় তার একটি ওয়ার্কশপ দোকান রয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে দাউদকান্দি হয়ে মতলবে আসার পথে আটক বিপ্লব প্রধান জাতীয় সেবা নাম্বারে ফোন দিয়ে পুলিশ প্রটোকল চান। এ সময় জাতীয় সেবা কেন্দ্র থেকে দাউদকান্দি পুলিশ কন্ট্রোল রুমকে বিষয়টি অবগত করা হয়।
‘বিচারপতি’ পরিচয়ে পুলিশি প্রটোকল! পরে জানা গেল ওয়ার্কশপ ব্যবসায়ী

Advertisement

দাউদকান্দি পুলিশ কন্ট্রোল রুম মতলব দক্ষিণ থানার ওসি মো. মহিউদ্দিন মিয়াকে অবগত করেন। পরে বাড়ি থেকে প্রাইভেটকারসহ বিপ্লবকে আটক করা হয়। দিনভর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

কলেজ গেট এলাকার একাধিক ব্যবসায়ী জানান, বিপ্লব প্রধান কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন। শারীরিকভাবে অসুস্থ। তিনি পূর্বেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বিচারপতি হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

স্বর্ণ গায়েব করে চাকরি হারালেন এসপি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa