জুমবাংলা ডেস্ক : প্রধান বিচারপতিসহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সকল বিচারপতিদের ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী আইনজীবী সমন্বয়ে পরিষদ।

Court

Advertisement

আজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে দুপুর সাড়ে ১২টা এক বিক্ষোভ মিছিল থেকে এ আলটিমেটাম দেয়া হয়।

উল্লেখ্য, ব্যানার বৈষম্য বিরোধী আইনজীবী সমন্বয় পরিষদের নামে থাকলেও বিক্ষোভ করে আলটিমেটাম দেয়া আইনজীবীরা। তারা মূলত বিএনপি-জামায়াতপন্থি আইনজীবী।

সেখানে নেতৃত্বে ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি দলীয় আইনজীবী মহসিন মিয়া, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলমসহ শতাধিক আইনজীবী।

মিছিলটি ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বের হয়ে ঢাকার চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এবং মহানগর দায়রা জজ আদালত হয়ে আবার আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়।

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সামনে যে ৫ চ্যালেঞ্জ

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সকল বিচারপতির পদত্যাগ চেয়ে আইনজীবী মহসিন মিয়া বলেন, ‘প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিগণসহ যে সকল বিচারপতি ও বিচারকগণ ন্যায় বিচার করার শপথ ভঙ্গ করে আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, তাদের ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.