Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সামনে যে ৫ চ্যালেঞ্জ
জাতীয়

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সামনে যে ৫ চ্যালেঞ্জ

By Shamim Rezaআগস্ট 8, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হলেও অন্তর্বর্তী সরকারের জন্য সামনের দিনগুলো সহজ হবে না। বিশ্লেষকরা বলছেন, নতুন যে সরকার গঠিত হবে তাকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

DR Yunus ar

Advertisement

পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হতে চলেছে তাতে নেতৃত্ব দেবেন ৮৪ বছর বয়সি শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

শেখ হাসিনার পদত্যাগে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেনাবাহিনী। দেশের আগামীর পথরেখা তৈরিতেও সেনাবাহিনীকে ভূমিকা পালন করতে হবে।

নতুন অন্তর্বর্তী সরকারকে মূলত পাঁচটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

সেনাবাহিনী: অন্তর্বর্তী সরকার বেসামরিক নেতৃত্বাধীন হতে চলেছে, তবে সেনাবাহিনীর হাতে কতটা নিয়ন্ত্রণ থাকবে তা স্পষ্ট নয়।

ওয়াশিংটন-ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারে সামরিক বাহিনীর নেতৃত্বের প্রধান ভূমিকা থাকবে, এমনকি আনুষ্ঠানিকভাবে তারা নেতৃত্ব না দিলেও।’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সূত্রপাত হলেও সরকারের শেষ সময়ে এসে সামরিক বাহিনীর অবস্থান সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয়।

বিক্ষোভ দমনে বলপ্রয়োগের ব্যাপারে পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে একমত হয়নি সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর প্রতি সেনাবাহিনীর আনুগত্যের অবসান শেখ হাসিনার পতন ঘটায়।

কুগেলম্যান আরও বলেন, ‘বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত হলে সেটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণকে পাকাপোক্ত করতে পারে বলে বাংলাদেশে অনেকে আশঙ্কা করেন। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতির ব্যাপারে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হবে না যেমনটা কয়েক দশক আগেও ঘটেছে।

নিরাপত্তা: বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কয়েক সপ্তাহের সংঘর্ষে ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

শেখ হাসিনা দেশত্যাগ করার পর তার সহযোগীরা জনরোষের মুখে পড়ছেন। মানবাধিকার সংগঠনগুলো হিন্দুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্মৃতি সিং বলেছেন, মানুষের জীবনধারণের অধিকার, বাকস্বাধীনতার এবং শান্তিপূর্ণ সমাবেশের সুরক্ষা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধ করা যেকোনো অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম কাজ হওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, নিরাপত্তা বাহিনী যদি নিরপেক্ষভাবে সরকারকে সহযোগিতা করে তাহলে পরিস্থিতি শান্ত হবে বলে তিনি বিশ্বাস করেন।

অর্থনীতি: ২০০৯ সাল থেকে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি ছয় শতাংশের বেশি ছিল। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ ২০২১ সালে ভারতকে ছাড়িয়ে যায়।

কিন্তু অর্থনীতির প্রবৃদ্ধির সুফল বাংলাদেশে সবাই পায়নি। ২০২২ সালের সরকারি হিসাব বলছে, ১৫-২৪ বছর বয়সি ১ কোটি ৮০ লাখের বেশি বাংলাদেশি কর্মহীন ছিল।

সাম্প্রতিক অস্থিরতা গার্মেন্টস শিল্পকেও নাড়া দিয়েছে। সহিংসতার মুখে গার্মেন্টস কারখানাগুলো বন্ধ রাখতে হয়েছে।

বাংলাদেশে ৫৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের মধ্যে ৮৫ শতাংশই আসে এই খাতের প্রায় সাড়ে তিন হাজার কারখানা থেকে।

লিভাইস, জারা এবং এইচএন্ডএমসহ বহু শীর্ষস্থানীয় ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক আমদানি করে। পোশাক রপ্তানিতে চীনের পরই বাংলাদেশের অবস্থান।

যুক্তরাষ্ট্রের পোশাক প্রস্তুতকারক হুলা গ্লোবাল জানিয়েছে, তারা ইতোমধ্যে তাদের কিছু উৎপাদন সরিয়ে নিয়েছে। কোম্পানির প্রধান করণ বোস বলেন, আমরা বছরের বাকি সময়ে বাংলাদেশে যাওয়া সব নতুন অর্ডার বন্ধ করে দিয়েছি।

নির্বাচন: গত জানুয়ারি মাসে শেখ হাসিনার আওয়ামী লীগ যে নির্বাচনে জয়লাভ করে সেই নির্বাচনে বিশ্বাসযোগ্য কোনো বিরোধীদল ছিল না।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেছেন, বিক্ষোভ আন্দোলন ব্যাপক জনসমর্থন পাওয়ার কারণের একটি অংশ হলো দেশটি ১৫ বছরে প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

‘অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের দীর্ঘ কাজ শুরু করতে হবে সাম্প্রতিক বছরগুলোতে যেই পথ থেকে সরে গিয়েছিল বাংলাদেশ।’

অন্তর্বর্তী সরকার এখনও গঠিত না হওয়ায়, এটি কতদিন ক্ষমতায় থাকতে পারে, কখন নির্বাচন হতে পারে এবং কারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তা এখনো নিশ্চিত নয়।

ন্যায়বিচার: বাংলাদেশে সেনাবাহিনী ও পুলিশকেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যারা কিনা আন্দোলন দমনে ব্যর্থ হয়েছে।

শেখ হাসিনার পতনের পর থেকে পুলিশ প্রধান এবং একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আন্দোলন চলাকালে যারা গ্রেফতার হয়েছেন তারা মুক্তি পেতে শুরু করেছেন। সেই সঙ্গে রাজনৈতিক বন্দিরাও মুক্ত হচ্ছেন।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, ‘আশা করি এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে কাজ শুরু করবে এবং একটি নতুন ব্যবস্থা ফিরবে… যেটি বিশ্বাসের উপর নির্মিত হবে এবং জনগণকে জবাবদিহি করতে বাধ্য থাকবে।’

অনেক বিক্ষোভকারী শেখ হাসিনার বিচার দাবি করবেন এবং শেখ হাসিনার মিত্রদের বিচারের মুখোমুখি করা হবে।

দায়িত্ব নিয়ে কোন বাসভবনে থাকতে পারেন ড. ইউনূস

ক্রাইসিস গ্রুপের কিন জানান, নতুন প্রশাসনের ‘সাম্প্রতিক সময়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত করা উচিত’।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa