আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচনী বিতর্কে খারাপ ফলাফল করলেও আগামী ৫ নভেম্বরের নির্বাচনে জয়ের নিশ্চয়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন ডেমোক্র্যাট দাতাদের আশ্বস্ত করেছেন যে, তিনি এখনও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে জয়লাভ করতে পারবেন।

biden

Advertisement

বিবিসির খবরে বলা হয়, শনিবার নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আগামী নভেম্বরে নিজের জয়ের ব্যাপারে বড় অর্থদাতাদের আশ্বস্ত করেছেন বাইডেন। ওই তহবিল সংগ্রহের অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন। অনুষ্ঠানে জিল দৃঢ়ভাবে ৮১ বছর বয়সী স্বামীর পক্ষে কথা বলেছেন। এদিন এক সমাবেশে জিল বলেন, ‘জো এই কাজের জন্য শুধু সঠিক ব্যক্তিই নন…তিনি এ দায়িত্বের জন্য একমাত্র ব্যক্তি।’

গত বৃহস্পতিবার রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সিএনএনের স্টুডিওতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে ওই বিতর্ক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারের বিতর্কে বাইডেন বার বার কথার খেই হারিয়ে ফেলছিলেন। ট্রাম্পের সামনে তার কথা আটকেও যাচ্ছিল। ওই বিতর্কের পর থেকে বাইডেনের বয়স এবং তার মানসিক সক্ষমতা নিয়ে থাকা সংশয় ও গুঞ্জন আরও জোরালো হয়েছে।

ওই বিতর্কের পর বাইডেনের নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো উচিত কি না, বা ডেমোক্রেটিক পার্টি তার বিকল্প প্রার্থী খুঁজবে কি না সে বিষয়েও আলোচনা শুরু হয়ে গেছে।

নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ডসহ অনেক রাজনৈতিক ধারাভাষ্যকার ওই বিতর্কের পর বাইডেনকে সরে দাঁড়াতে বলেছেন। এছাড়া এক শীর্ষ তহবিল যোগানদাতা তার পারফরমেন্সে ক্ষুব্ধ হয়ে বলে ফেলেছেন, প্রেসিডেন্ট ‘অযোগ্য’ প্রমাণিত হয়েছেন।

শনিবার এক সমাবেশে বাইডেন বলেন, ওই রাতটা আমার জন্য ভালো কিছু ছিল না, ট্রাম্পের জন্যও না। আমি আপনাদের বলছি, এই নির্বাচনে আমরাই জিততে চলেছি। নিউইয়র্কে সমাবেশ শেষ করে স্ত্রীকে নিয়ে নিউ জার্সিতে যান বাইডেন। সেখানে তিনি রাজ্যের ডেমোক্রেটিক গভর্নর ফিল মুরফির সঙ্গে একটি তহবিল সংগ্রহের সমাবেশে যোগ দেন।

ওমরাহ পালন নিয়ে সুখবর দিলো সৌদি সরকার

সেখানে বাইডেন বলেন, ‘বিতর্কের পর যে উদ্বেগ তৈরি হয়েছে আমি সেটা বুঝতে পারছি। ওই রাতটা আমার ভালো যায়নি, কিন্তু আমি আরও কঠোর লড়াই করতে চলেছি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.