আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে আদেশটিতে সই করেছেন, তাতে বলা হয়েছে, মেক্সিকো সীমান্তে দৈনিক দুই হাজার ৫০০-এর বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার হলে সীমান্ত অভিবাসনপ্রত্যাশীদের জন্য বন্ধ করে দেওয়া হবে। যেহেতু এই মুহূর্তে সংখ্যাটি এর চেয়ে বেশি, ফলে আদেশটিতে সই হওয়ার পরেই সীমান্ত সিল করে দেওয়া হয়। অর্থাৎ অভিবাসনপ্রত্যাশীরা মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন না।

Advertisement

আদেশে বলা হয়েছে, কেউ অনুপ্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাকে মেক্সিকোয় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমেরিকায় তাকে কোনো রকম সুযোগ দেওয়া হবে না। সীমান্তে গ্রেপ্তারের সংখ্যা দেড় হাজারের নিচে নামলে ফের এই নির্দেশ বদল করা হবে বলে জানানো হয়েছে।

তবে অভিভাবকহীন নাবালকরা অবশ্য এই আইনের অন্তর্গত নয়।

অর্থাৎ তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। তবে পরিকল্পনা করে নিয়ম মেনে কেউ শরণার্থী হওয়ার আবেদন করতেই পারেন। কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশ করা যাবে না।

বাইডেন বলেছেন, ‘আমেরিকার সীমান্ত সুরক্ষিত করতে আজ যে সিদ্ধান্ত নিলাম, রিপাবলিকানরা আজ অবধি তা নিয়ে উঠতে পারেননি।আমেরিকাকে সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য।’

আমেরিকার সঙ্গে মেক্সিকোর এক হাজার ৯০০ মাইলের সীমান্ত। বাইডেনের আমলে এই সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যায় অনুপ্রবেশ ঘটেছে। ডিসেম্বরে দৈনিক অনুপ্রবেশের সংখ্যা ছিল ১০ হাজার। গত কয়েক মাসে সেই সংখ্যা কমলেও অনুপ্রবেশ বন্ধ হয়নি।

সম্প্রতি জনমত সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনে এই অবৈধ অনুপ্রবেশ বাইডেনের বিপক্ষে জনমত তৈরি করছে। তার পরেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো বলে রাজনৈতিক মহল মনে করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.