Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাইডেনের ইফতার-ঈদের দাওয়াতে যাবেন না মুসলিমরা
আন্তর্জাতিক

বাইডেনের ইফতার-ঈদের দাওয়াতে যাবেন না মুসলিমরা

By Saiful IslamMarch 22, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং তাদের হামলায় হাজার হাজার ফিলিস্তিনির নিহত ও আহত হওয়া অব্যাহত থাকায় চলতি বছর হোয়াইট হাউসের ইফতার ও ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বয়কটের পরিকল্পনা নিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা।

বাইডেনের ইফতার-ঈদের দাওয়াত

Advertisement

এ প্রসঙ্গে ভয়েস অব আমেরিকাকে ম্যাককাও বলেন বলেন, ‘যুদ্ধের শুরু থেকেই গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছিলেন মার্কিন মুসলিম নেতারা। তাদের প্রত্যাশা ছিল- অন্তত রমজানের আগে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হবে। কিন্তু দুঃখজনকভাবে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন।’

‘পাশাপাশি তাদের দাবি ছিল, যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে। সেই দাবিও পূরণ হয়নি।’

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, অন্তর্নিহিত ক্ষোভ এবং তার জেরে প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতার ও ঈদের নিমন্ত্রণ প্রত্যাখ্যানের যে পরিকল্পনা মার্কিন মুসলিম নেতারা নিয়েছেন- সে সম্পর্কে বাইডেন প্রশাসন ওয়াকিবহাল। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি ক্যারিন জেন পিয়েরে জানিয়েছেন, চলতি বছর এখনও ইফতার ও ঈদ উদযাপন অনুষ্ঠান আয়োজনের কোনো পরিকল্পনা চুড়ান্ত করেনি হোয়াইট হাউস।

‘আমরা বুঝতে পারছি যে যুক্তরাষ্ট্রের হাজার হাজার মুসলিম নাগরিকদের জন্য খুবই মনোকষ্টের একটি সময় যাচ্ছে। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা নিয়মিত আরব, মুসলিম ও ফিলিস্তিনি সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করছেন, তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, রমজান মাসে হোয়াইট হাউসে দেশের মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ইফতার ও ঈদের দিন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের এই সংস্কৃতি প্রথম শুরু হয় ১৯৯৬ সালে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে।

পরবর্তী মার্কিন প্রেসিডেন্টদের সময়ও এই ধারা অব্যাহত ছিল। তবে ২০১৬ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তাতে ছেদ পড়ে। ক্ষমতার চার বছরে হোয়াইট হাউসে মার্কিন মুসলিম নেতাদের সম্মানে কোনো ইফতার বা ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেননি তিনি।

২০১৮ এবং ২০১৯ সালে অবশ্য হোয়াইট হাউসে ইফতার ও ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করেছিলেন ট্রাম্প। তবে সেই অনুষ্ঠান ছিল বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকদের সম্মানে।

২০২০ সালে ক্ষমতা গ্রহণের পর বাইডেন ফের সেই সংস্কৃতি শুরু করেন; ২০২৩ সাল পর্যন্ত ইফতার ও ঈদ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল হোয়াইট হাউস। কিন্তু চলতি বছর গাজায় যুদ্ধ এবং তাকে কেন্দ্র করে বাইডেন প্রশাসনের প্রতি মার্কিন মুসলিমদের ক্ষোভ সব ওলট-পালট করে দিয়েছে। সূত্র : ভয়েস অব আমেরিকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026

Latest News

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa