বিয়ের ছবি নিয়ে চিন্তা—রোগা লাগছে নাকি মোটা দেখাচ্ছে—এটাই অনেক কনের বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়ায়। বিয়ের আনন্দের চেয়ে অনেক সময় ছবিতে নিজেকে কেমন দেখাবে, সেই ভাবনাই বেশি গুরুত্ব পায়। এই প্রবণতা আরও বেড়েছে বলিউড তারকাদের কারণে।

আরতি

Advertisement

এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন মুম্বাইয়ের টেলিভিশন অভিনেত্রী আরতি সিং। তিনি জানান, সিনেমা বা ধারাবাহিকের পর্দার চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল নিজের বিয়ের ছবি ও ভিডিওতে ভালো দেখা যাওয়া। এই কারণে বিয়ের আগে তিনি নিজের চেহারায় বড় পরিবর্তন আনার চেষ্টা করেন।

এক সাক্ষাৎকারে আরতি বলেন, বিয়ের আগে দ্রুত ওজন কমাতে তিনি এক বিশেষ ডায়েট অনুসরণ করেছিলেন। টানা ২৫ দিন ধরে রাতে শুধু লাউ খেয়েই তিনি প্রায় ৫ কেজি ওজন কমিয়েছিলেন। লাউ সেদ্ধ করে খুব সামান্য লবণ ও ধনেপাতা ছাড়া আর কিছুই খেতেন না তিনি।

তার ভাষায়, “বিয়ে একবারই করি, তাই ছবিতে নিজেকে রোগা দেখাতেই হতো।”

লাউ সাধারণত কম ক্যালরিযুক্ত ও পানিসমৃদ্ধ একটি সবজি। অনেকেই ওজন কমাতে এটি খেয়ে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু একটি খাবারের ওপর নির্ভর করে দীর্ঘদিন ডায়েট করা স্বাস্থ্যকর নয়। এতে শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে।

এ ধরনের একপেশে ডায়েটে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজের ঘাটতি দেখা দিতে পারে। শরীরের পানি ও পেশি কমে গিয়ে সাময়িকভাবে ওজন কমলেও সেটি স্থায়ী হয় না। বরং দুর্বলতা, ক্লান্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞদের মতে, একঘেয়ে ডায়েট দীর্ঘমেয়াদে বিপাকক্রিয়া ধীর করে দেয় এবং পরে ওজন নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়ে।

স্বাস্থ্যকরভাবে ওজন কমানোর জন্য ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস প্রয়োজন—যেখানে শস্য, প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর চর্বি ও বিভিন্ন ধরনের সবজি থাকবে। পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও জরুরি। সাধারণভাবে সপ্তাহে সর্বোচ্চ প্রায় এক কেজি ওজন কমানোই নিরাপদ বলে মনে করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.