রাহুল দেব বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন। শুটিংয়ের সময় উঁচু স্থান থেকে লাফ দিতে গিয়ে তার বাঁ পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই দুর্ঘটনার বিষয়টি প্রকাশ করেন। তিনি জানান, গত মাসের শেষ দিকে একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। দৃশ্য অনুযায়ী তাকে উঁচু স্থান থেকে লাফিয়ে একটি কুশনের ওপর পড়তে হতো। কোনো বডি ডাবল ছাড়াই নিজেই দৃশ্যটি করার সিদ্ধান্ত নেন তিনি।
রাহুল দেব বলেন, লাফ দেওয়ার পর কুশনের ওপর পড়তেই সেটি সরে যায়। এতে তার পা পিছলে গিয়ে বাঁ পায়ের গোড়ালি মোচড় খায়।
প্রথমে আঘাতের গুরুতর অবস্থা বুঝতে পারেননি অভিনেতা। এমনকি ওই অবস্থাতেই শুটিং শেষ করেন। তবে দুই দিন পর এক্স-রে করলে চিকিৎসকরা জানান, তার বাঁ পায়ের গোড়ালিতে চিড় ধরেছে। এরপর পায়ে প্লাস্টার করা হয়েছে এবং তাকে অন্তত তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবুও কাজটি শেষ করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন অভিনেতা। তিনি জানান, তার কারণে শুটিং ইউনিটের অন্য কাউকে ভোগান্তিতে পড়তে হয়নি, সেটিই তার কাছে স্বস্তির বিষয়।
বর্তমানে অভিনেত্রীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকা মুগ্ধা গডসে তার দেখাশোনা করছেন বলেও জানিয়েছেন রাহুল দেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


