দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও আলোচনায়। দীর্ঘদিন ধরেই অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের ডিভোর্স আবেদন করার খবর সামনে আসতেই সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। এরই মধ্যে ত্রিশার সোশ্যাল মিডিয়ায় করা একাধিক রহস্যময় পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় রোববার (৫ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি ভিডিও ও কিছু উক্তি শেয়ার করেন তৃষা, যেখানে তিনি ভালোবাসা, আত্মমর্যাদা ও মানসিক শান্তির কথা বলেন। পোস্টে তিনি লিখেছেন, জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে অপ্রয়োজনীয় তর্কে জড়াতে চান না। কারও ভুল প্রমাণ করার চেয়ে নিজের শান্তি ধরে রাখাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। তার কথায়, “শান্তি ঠিক থাকার চেয়েও বেশি মূল্যবান” এই বার্তাই যেন তুলে ধরেছেন অভিনেত্রী।
শুধু তাই নয়, ভালোবাসা নিয়েও একটি গভীর বার্তা দেন তৃষা। তার শেয়ার করা উক্তিতে বলা হয়, ভালোবাসা সবকিছু না হলেও, ভালোবাসা ছাড়া সবকিছুই অর্থহীন। তাই অনেকেই মনে করছেন, এই পোস্টগুলোর মাধ্যমে তিনি পরোক্ষভাবে চলমান গুঞ্জনের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
উল্লেখ্য, তৃষা কৃষ্ণান ও বিজয় বহুদিন ধরেই অনস্ক্রিন জনপ্রিয় জুটি। তারা একসঙ্গে কাজ করেছেন একাধিক জনপ্রিয় সিনেমায়। সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়েতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে আলোচনার ঝড় ওঠে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অন্যদিকে, বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম চেঙ্গালপাট্টু জেলার একটি পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, তাদের দাম্পত্য সম্পর্ক ভেঙে গেছে এবং বিজয় অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


