Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিনোদন কলকাতার পর ওড়িশার থানায় প্রিয়াঙ্কার মামলা
বিনোদন

কলকাতার পর ওড়িশার থানায় প্রিয়াঙ্কার মামলা

By Shamim Rezaএপ্রিল 6, 20263 Mins Read

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে কলকাতার রিজেন্ট পার্ক থানায় মামলা দায়ের হয়েছে। এবার ওড়িশার তালসারি মেরিন থানায় দ্বিতীয় মামলা দায়ের করলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও আর্টিস্ট ফোরামের সদস্যরা।

priyangka

Advertisement

শুটিং চলাকালীন গাফিলতির অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে মামলার নথিপত্রে। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা রয়েছে। এই পদক্ষেপের পর রাহুলের মৃত্যু নিয়ে তদন্ত, রহস্য আরো জোরদার হলো বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।

রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত এবং বিচার চেয়ে গতকাল রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আর্টিস্ট ফোরাম। আর্টিস্ট ফোরামের দাবি, রাহুলের অকালমৃত্যুর দায় প্রযোজনা সংস্থারই। কলকাতায় তিনটি ধারায় মামলা করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র ৬১ (২), অনিচ্ছাকৃত খুন ১০৬(১), অপরাধ সংগঠিত হয়েছে জেনেও সে সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেওয়া ২৪০।

শনিবার (৪ এপ্রিল) অভিযোগ জানানোর সময়ে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, সৌরভ দাসসহ অনেকে। পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে এই অভিযোগ দায়ের করছেন তারা।

রাহুলের মৃত্যুর ঘটনায় কলকাতায় প্রতিবাদ মিছিলে পা মেলান বহু কলাকুশলীরা। মিছিলে ছিলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জুন মালিয়া, ঋত্বিক চক্রবর্তী, অরিন্দম শীল, পিয়া সেনগুপ্তর, ঋষি কৌশিকরা। রাহুলের সাদা-কালো ছবি নিয়ে রাস্তায় হাঁটেন তারা।

এদিন মিছিল শেষে রাত ১১টায় নাগাদ ওড়িশার তালসারি কোস্টাল থানায় প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে পৌঁছান প্রসেনজিৎ চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাস ও ইন্দ্রাশিস রায়। প্রায় তিন ঘণ্টা ধরে অর্থাৎ রাত ২টা পর্যন্ত পুলিশের সঙ্গে বৈঠক করে রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তারা।

ওড়িশা পুলিশের বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দেবজ্যোতি দান জানান, ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হবে। এই মামলার কেস নম্বর ৬৩।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি জানান, মামলার কপি সবাইকে দেখার জন্য অনলাইনে আপলোড করা হবে। ওড়িশা পুলিশ অত্যন্ত সহযোগিতামূলক ভূমিকা নিয়েছে। রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত করবে বলেই আশা তার। এদিন থানা থেকে বেরিয়ে সকলকে ধন্যবাদ জানান এই তারকা।

গত ২৯ মার্চ তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন মর্মান্তিকভাবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এক সপ্তাহ পরেও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। প্রযোজনা সংস্থার সদস্যদের বয়ানে একাধিক অমিল পাওয়া গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, সমুদ্রের জলে ডুবে যাওয়ার কারণেই এই মৃত্যু। তবে অভিযোগ উঠেছে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শুটিং চলছিল এবং প্রয়োজনীয় অনুমতিও নাকি নেওয়া হয়নি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এই পরিস্থিতিতে আর্টিস্ট ফোরাম ও প্রিয়াঙ্কার এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং যাদের গাফিলতিতে এই মৃত্যু, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Brazil

ব্রাজিলের বিশ্বখ্যাত ৩ হিট গান

জুন 13, 2026
কেটি

‘ওয়ান্ডার’ গানে বিশ্বকাপের মঞ্চ মাতালেন কেটি

জুন 13, 2026
অভিনয়শিল্পী আসমা ঝিলিক

হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

জুন 13, 2026
Latest News
Brazil

ব্রাজিলের বিশ্বখ্যাত ৩ হিট গান

কেটি

‘ওয়ান্ডার’ গানে বিশ্বকাপের মঞ্চ মাতালেন কেটি

অভিনয়শিল্পী আসমা ঝিলিক

হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নোরা ফাতেহি

এক গানেই নেটদুনিয়ায় সমালোচনার মুখে নোরা

অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

কায়সার

বিশ্বকাপ আনন্দে নেই কায়সার হামিদ, শোকে ভাসছেন সাবেক ফুটবলার

সুড়ঙ্গ ২

ফিরছে ‘মাসুদ’, ‘সুড়ঙ্গ ২’র টিজারে আফরান নিশোর চমক

নুসরাত ফারিয়া

আমরা আজকাল একটু তোপের মুখেই থাকি : নুসরাত ফারিয়া

Imran Hasmi

শুটিং সেটে ‘বার’ লেখা সাইনবোর্ড ঘিরে স্থানীয়দের উত্তেজনা

জাহ্নবী

মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa