বেশ আগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সংযোজিত হয়েছে আইটেম গান। ভারতের দক্ষিণী ও বলিউড চলচ্চিত্রে আইটেম গান এখন অবিচ্ছেদ্য অংশ। যেকোনো চলচ্চিত্রকে জনপ্রিয় করার মূলমন্ত্র হিসেবে বর্তমানে আইটেম গানকে সবচেয়ে বেশি সামনে তুলে ধরছেন পরিচালক-প্রযোজকরা। বাংলাদেশি সিনেমায়ও আইটেম গান একই ভূমিকা রাখছে। নিকট অতীতে ঢাকাই সিনেমায় তার প্রমাণ মিলেছে।

ঈদুল ফিতর উপলক্ষে বেশ কটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ তালিকায় রয়েছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমা। মুক্তির আগে বিভিন্ন সিনেমার বেশ কটি গান মুক্তি দিয়েছেন নির্মাতারা। তবে সেসব গান খুব একটা নজর কাড়তে পারেনি। গতকাল মুক্তি পেয়েছে ‘রাক্ষস’ সিনেমার আইটেম গান। মুক্তির পর গানটি নিয়ে চর্চায় মুখর সিনেমাপ্রেমীরা। মাত্র ১৭ ঘণ্টায় ইউটিউবে ভিউ হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ। ফেসবুকে গানটির ভিউ দাঁড়িয়েছে ২১ লাখের বেশি।
‘বিলেত রাজা’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা রহমান। জাঁকজমকপূর্ণ গানটিতে ঠোঁট মিলিয়েছেন সিয়াম আহমেদ ও ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। এ অভিনেত্রীর আবেদনময়ী উপস্থিতি ও নাচ ভক্তদের যেমন মন কেড়েছে, তেমনই সিয়াম আহমেদের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করছেন।
সাজ্জাদ লেখেন, “শাকিব খানের ভক্ত মানে এই না যে, তার মুভি ছাড়া দেখা যাবে না। বাংলাদেশে আরো মেধাবী অভিনেতা আছেন, যারা একটু সাপোর্ট পেলে অনেক কিছু করতে পারেন। এতে ইন্ডাস্ট্রি বড় হবে।” আরেকজন লেখেন, “পুরাই খাইয়া দিছে! সিয়াম আহমেদের এতটা উন্নতি ভাবা যায়!” তারিকুল লেখেন, “গানটা যে কতবার দেখছি নিজেও জানি না। পুরাই আগুন!”
রিফাত হাসান লেখেন, “এই বছরের সেরা আইটেম সং। সত্যিই মেহেদী হাসান হৃদয় একটা জিনিস।” নোমান লেখেন, “বিয়ে বাড়ি আর যেকোনো অনুষ্ঠানের জন্য আরেকটা বেস্ট সং চলে আসলো।” বিশাল লেখেন, “মানেন আর নাই মানেন, অনেক দিন পর এমন একটা পুরাই আগুন ভাইব ওয়ালা গান পাইছি।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।
‘রাক্ষস’ পরিচালক মেহেদি হাসান হৃদয়ের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে শাকিব খানকে নিয়ে নির্মাণ করেন ‘বরবাদ’। এবার তিনি বাজি ধরেছেন সিয়াম আহমেদকে নিয়ে। নির্মাতার ভাষ্য, এটি মূলত পাগলাটে প্রেমের গল্প, যার সঙ্গে রয়েছে পারিবারিক নাটকীয়তা এবং তীব্র অ্যাকশন।
পরিচালক বলেন, “বরবাদ’ সিনেমার চেয়ে তিন গুণ বেশি ভায়োলেন্স আছে ‘রাক্ষস’-এ। আমার বিশ্বাস, দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবেন। যারা একবার দেখবেন, তারা আবার দেখতে চাইবেন।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


