Advertisement

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা অভিনেতা শামস সুমন। গত ১৭ মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

Sumon

শামস সুমনের আকস্মিক মৃত্যুর খবর তার ভক্ত-অনুরাগীরা যেমন সহজে গ্রহণ করতে পারেননি, তেমনই তার সহকর্মীরাও হতভম্ব। কাছ থেকে দেখা সহকর্মীদের মুখ থেকে শুনে নেওয়া যাক কেমন ছিলেন শামস সুমন—

আজিজুল হাকিম
হঠাৎ শামস সুমনের মৃত্যুতে প্রচণ্ড কষ্ট পেয়েছি। সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু এভাবে যাওয়াতে খারাপ লেগেছে। খুব কষ্ট পেয়েছি। কোনোভাবেই ভুলতে পারছি না। বারবার তার কথা মনে পড়ছে। এত হাসিখুশি মানুষ ছিলেন! যে-কোনো আড্ডায় কিংবা শুটিংয়ে শামস সুমন থাকলে পরিবেশটা অন্যরকম হয়ে যেত। পরিবেশটা আনন্দময় হয়ে যেত। সবাইকে আনন্দে মাতিয়ে রাখতেন। তার অনেক গুণ ছিল। অভিনয় করতে গিয়ে কত শত স্মৃতি আমাদের। সেইসব স্মৃতি ভুলি কেমন করে? সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, শামস সুমন যেন জান্নাতবাসী হন। দোয়া করা ছাড়া কিছুই করতে পারব না। মারা যাবার দুই মাস আগেও অভিনয়শিল্পী সংঘের কার্যালয়ে দেখা হয়েছিল, ওটাই যে শেষ দেখা হবে তা কি জানতাম? ওপারে ভালো থাকুক সহশিল্পী ও কাছের মানুষটি।

সালাহউদ্দিন লাভলু
শামস সুমনের সঙ্গে আমার অসংখ্য স্মৃতি জমে আছে। সেসব স্মৃতিগুলো এক এক করে মনে পড়ছে। কী বলব? কী বলার আছে? তার চলে যাওয়াতে মানসিকভাবে আঘাত পেয়েছি। আমরা আসলে শিল্পের পথে হেঁটেছি। আমরা শিল্প বন্ধু। বিটিভির নাটকে আমরা দুজনে একসাথে অভিনয় করেছি। কত আড্ডা দিয়েছি জীবন চলার পথে। বড় কথা হচ্ছে, শামস সুমন সবার প্রিয় ছিলেন। ছোট বড় সবার প্রিয় হওয়া কঠিন। কিন্তু তিনি তা ছিলেন। কোনোদিন কারও বিরুদ্ধে একটি কথাও বলতে দেখিনি। আড্ডায় সুমন থাকা মানে আনন্দ আর হাসি। সুমন থাকলে কারো মন খারাপ থাকত না। এই মানুষটি অভিনয় জানতেন, অভিনয় ভালোবাসতেন। আবৃত্তির প্রতিও দারুণ ভালোবাসা ছিল। এমন কোনো সপ্তাহ নেই চ্যানেল আইয়ের অফিসে আমাদের দেখা হতো না, গল্প হতো না। প্রিয় মানুষটি এত দ্রুত হারিয়ে গেলেন! তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে গিয়েছিলাম। প্রিয় মুখটি ভুলতে পারছি না। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

চঞ্চল চৌধুরী
সত্যিই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে প্রিয় মানুষ, প্রিয় শিল্পী শামস সুমন ভাই বেঁচে নেই। তার মৃত্যুর খবর শোনার পর প্রতি মুহূর্তে এই কথাই মনে পড়ছে। আসলেই জীবন কত ছোট! জীবন কত দ্রুত ফুরিয়ে যায়! কেউ জানি না কার কখন ডাক আসবে? সুমন ভাই আপনার আড্ডা মিস করব, আপনার সুন্দর অভিনয় মিস করব আর আপনার হাসিমুখটা মিস করব। আপনার আত্মার শান্তি কামনা করছি। ওপারে ভালো থাকবেন। প্রার্থনা করছি, আপনার জন্য।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.