Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সিটিজেনের মা-বাবা-ভাই-বোনের ভিসা বন্ধে মার্কিন কংগ্রেসে বিল
আন্তর্জাতিক

সিটিজেনের মা-বাবা-ভাই-বোনের ভিসা বন্ধে মার্কিন কংগ্রেসে বিল

By Tarek HasanApril 7, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মা-বাবা, ভাই-বোনকে ইমিগ্রেশন বন্ধের প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। আরিজোনার রিপাবলিকান কংগ্রেসম্যান ইলি ক্র্যান সম্প্রতি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এইচআর ৪০৫০ নম্বরের বিলটি ‘নিউক্লিয়ার ফ্যামিলি প্রায়োরিটি অ্যাক্ট’ নামে উত্থাপন করেন। বিলটি জুডিশিয়ারি কমিটি হয়ে ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ সাব-কমিটিতে প্রেরণ করা হয়েছে।

মার্কিন কংগ্রেস

Advertisement

২ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিল পাশ হলে ইউসিসিটিজেনরা শুধুমাত্র নিজের স্ত্রী-পুত্র-কন্যা ছাড়া কাউকে আনতে পারবেন না। নিজের এই পরিবারই নিউক্লিয়ার পরিবার।

অর্থাৎ বিদ্যমান রীতি অনুযায়ী সিটিজেনের মা-বাবা-ভাই-বোনেরা ইমিগ্র্যান্ট ভিসার যোগ্য হবেন না। এর আগে ২০২১ সালে একই ধরনের আরেকটি বিল উত্থাপন করেছিলেন জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান হাইস জোডি। সেটি তামাদি হবার পর নয়া এই বিলটি উঠানো হলো। এবং রিপাবলিকানরা একাট্টা এই বিল পাশের ব্যাপারে।
কংগ্রেসম্যান ইলি ক্র্যান মনে করছেন, বর্তমানের পারিবারিক কোটায় ভিসা ইস্যুর ফলে বিদেশিরা লাগাতারভাবে যুক্তরাষ্ট্রে আসছেন। এরসাথে যুক্তরাষ্ট্র সীমানা বেআইনীভাবে অতিক্রমকারিদেরও সম্পর্ক রয়েছে। অর্থাৎ বেআইনীভাবে আগতরা পরবর্তীতে পারিবারিক কোটার সুযোগ নিয়ে স্ট্যাটাস এডজাস্ট করছে।

উত্থাপিত বিলে বলা হয়েছে, নন-নিউক্লিয়ার ফ্যামিলি ভিসার কোটা একেবারেই বাতিল করে শুধুমাত্র নিউক্লিয়ার ফ্যামিলি চালু এবং বার্ষিক ভিসার কোটা সংকুচিত করলে অভিবাসনের হযবরল অবস্থা ক্রমান্বয়ে দূর হয়ে যাবে। উত্থাপিত বিলে আরও উল্লেখ করা হয়েছে, জো বাইডেন হোয়াইট হাউজে অধিষ্ঠিত হবার পর ৮০ লাখের অধিক বিদেশী বেআইনীভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছে। এরমধ্যে এফবিআইয়ের টেরর ওয়াচ লিস্টে থাকা ৩ শতাধিক সন্ত্রাসীও রয়েছে। টেক্সাস সীমান্ত অতিক্রমের পর কাগজপত্রহীন আরও সোয়া তিন লাখ অভিবাসীকে স্টেটের খরচে নিউইয়র্ক, শিকাগো, লসএঞ্জেলেস অথবা বস্টনে পাঠানো হয়েছে। তাদেরকে সিটির তহবিলে হোটেল-মোটেলে রাখতে হচ্ছে। খাবারও সরবরাহ করতে হচ্ছে। এই বিলে কো-স্পন্সর হচ্ছেন রিপাবলিকান কংগ্রেসম্যান (আরিজোনা) অ্যান্ডি বীগস, ভার্জিনিয়ার কংগ্রেসম্যান ম্যাট রোজেনডেল, ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যারি মিলার এবং টেনেসীর কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস।

যেভাবে বুঝবেন আপনার ফোন ট্যাপ হয়েছে

ক্যাপিটল হিল সূত্রে জানা গেছে, রিপাবলিকান পার্টির সকলের সমর্থন লাভের পর ডেমক্র্যাটদেরও কাছে টানা হচ্ছে বিলটি সম্মিলিতভাবে পাশের জন্য। ইতিমধ্যেই বেশ কজন ডেমক্র্যাটেরও সমর্থন লাভে সক্ষম হয়েছেন রিপাবলিকানরা-এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, পারিবারিক কোটায় বর্তমানে বছরে সাড়ে ৪ লাখ ভিসা ইস্যু হচ্ছে। বিপুলসংখ্যক বাংলাদেশিও পাচ্ছেন এই ভিসা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

July 15, 2026
USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

July 15, 2026
সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

July 15, 2026

Latest News

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa