জুমবাংলা ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ০৪টি শূন্য পদে ২৩১জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৪ ডিসেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ জানুয়ারি পর্যন্ত।

Advertisement

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
পদের সংখ্যা: ৪টি
লোকবল নিয়োগ: ২৩১টি

পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ০১টি
বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি পরবর্তী ডাক্তার হিসেবে কোনো হাসপাতাল/ক্লিনিকে ৩ বছরের চাকুরির অভিজ্ঞতা। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৪.৫ (৫ এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১০০ টি
বেতন : ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে । ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

পদের নাম: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১০০টি
বেতন: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

পদের নাম: একাউন্টস অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা:৩০টি
বেতন: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

চাকরির ধরন: চুক্তিভিক্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
আবেদন ফি: ক্রমিক নং ১ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ৬৬৯ টাকা এবং ক্রমিক নং ২ থেকে ৪ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ৩৩৫ টাকা।
নির্দেশনা: নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক ০৩ বছর চুক্তিভিক্তিক চাকুরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০১ জানুয়ারি ২০২৪

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.