জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে গ্রামীণফোনের নেটওয়ার্ক দুর্বল হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী গ্রাহকদের। এ সমস্যা খোদ পৌর শহরেই দীর্ঘ দিনের। বিশেষ করে প্রত্যন্ত গ্রাম এলাকায় ঘরে ঢুকতেই ফোনে নেটওয়ার্ক থাকে না বলে জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকেরা।

বিপদে গ্রামীণফোন গ্রাহকরা

Advertisement

এদিকে গ্রামীণফোন সূত্রে জানায়, মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক পেতে যে সব এলাকায় সমস্যা দেখা দিচ্ছে টাওয়ার স্থাপন করে নেটওয়ার্ক কাভারেজ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তাড়াশ সদরে স্থায়ীভাবে বসবাস করেন সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া গ্রামের বাসিন্দা এম মোতালেব হুসাইন মামুন। তিনি বলেন, পৌর শহরেও গ্রামীণ ফোনের নেটওয়ার্ক দুর্বল। গ্রামের বাড়িতে পাওয়াই যায় না। বাড়িতে নেটওয়ার্ক পেতে আগের মত অ্যান্টেনা লাগানো ছাড়া কোনো উপায়ন্তর দেখছি না।

পৌর এলাকার আসানবাড়ী গ্রামের মোহাইমিন জয় নামে একজন উচ্চ মাধ্যমিকের ছাত্র বলেন, ‘শহরে থেকে পড়ালেখা করি। বাড়িতে এসে অনলাইন প্রাইভেট প্রোগ্রামে পড়তে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিড়ম্বনায় পড়তে হয়। ঘরের মধ্যে নেটওয়ার্ক পায়না। কথাই বলা যায়না। বাধ্য হয়ে বাড়ির মুক্ত বারান্দায় চেয়ার টেবিল পেতে পড়তে হয়। তাড়াশ সদরের গ্রামীণফোনের টাওয়ার থেকে এক কিলোমিটার দূরে আমাদের বাড়ি।’

ভুক্তভোগী গ্রাহকদের ভাষ্য, বিদ্যুৎ না থাকলে গ্রামীণফোনের নেটওয়ার্ক ডাউন হয়ে যায়। এ জন্য কল আদানপ্রদান ও ইন্টারনেট সার্ভিসে প্রকট সমস্যা দেখা দেয়।

যতদিন নেটওয়ার্ক কাভারেজ ঠিক না হয় ভুক্তভোগী গ্রাহকদের কথা বলার জন্য অ্যান্টেনা ও ইন্টারনেটের জন্য রাউটার ব্যবহারের পরামর্শ দিয়েছেন তাড়াশ গ্রামীণ ফোন সেন্টারের এজেন্ট সুদেব কুমার শুভ।

সবুজ দাগ হওয়া আলু খেলে যে ক্ষতি হতে পারে

তাড়াশ-রায়গঞ্জ উপজেলার গ্রামীণফোনের ডিস্টিবিউশন ম্যানেজার খোরশেদ আলম ইত্তেফাক অনলাইনকে বলেন, তাড়াশে যে সব এলাকাতে গ্রামীণফোনের আপলোড স্পিড ১৫ এমবিপিএসর কম ও ডাউনলোড স্পিড ২০’র কম তালিকা পাঠানো হচ্ছে টাওয়ার স্থাপন করে ভয়েস ও ডাটা সেবা নিশ্চিত করতে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.