Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিরাট রাজার ঢিবিতে মিললো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান
বিভাগীয় সংবাদ রংপুর

বিরাট রাজার ঢিবিতে মিললো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান

By Shamim RezaFebruary 7, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিরাট রাজার ঢিবিতে (উঁচু ভূমি) প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। ঢিবিটি খনন শুরুর পর ইটের তৈরি প্রাচীন অবকাঠামোসহ এ পর্যন্ত নানা ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আলামত পাওয়া গেছে।

বিরাট রাজার ঢিবিতে

Advertisement

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক এবং খননকারী দলের প্রধান ড. নাহিদ সুলতানা রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসব আলামতের মধ্যে বেশকিছু প্রাচীন অবকাঠামো ও প্রত্নতাত্ত্বিক চিহ্ন পাওয়া গেছে, যেগুলো প্রাচীন ও মধ্যযুগের হতে পারে বলে ধারণা করছে খনন কাজে নিয়োজিত রাজশাহী ও রংপুর অঞ্চলের একটি প্রত্নতাত্ত্বিক দল।

ড. নাহিদ সুলতানা বলেন, প্রাচীন এই ঢিবিটি নিয়ে গত বছর কাজ শুরু করেছি। এ পর্যন্ত ঢিবিটির আকার ৫০ মিটার, প্রস্থ ৩৫ মিটার এবং ৪ মিটার উচ্চতা দৃশ্যমান হয়েছে। এর আশপাশে আরও ৪টি ঢিবির সন্ধান পাওয়া গেছে। তবে, এসব ঢিবি কোন শাসন আমলের এবং কোন রাজার তা এখনো নিশ্চিত করে বলা যাবে না। আরও খননকাজ বাকি আছে। কেবল তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত এখানে কিছু পোড়ামাটির ভগ্নাংশ, পোড়ামাটির ফলক, অলংকৃত ইট (সাধারণত ধর্মীয় উপাসনালয়ের সাজসজ্জায় ব্যবহৃত হতো), কিছু ভিত্তিপ্রস্তর (পিলার) পাওয়া গেছে, যা প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে। নিদর্শনগুলো ঠিক কোন সময়ের এবং এখানে কাদের বসবাস ছিল, সেটা জানতে আরও গবেষণা করতে হবে। অনুমান করে এসব বলা সম্ভব নয়। খনন কাজ সম্পন্ন হলে সঠিক এবং বিস্তারিতভাবে বলা যাবে।

তিনি স্থানীয় জনশ্রুতির বরাত দিয়ে বলেন, এখানে নাকি একসময় একটি প্রাচীন নগরী বা দূর্গ ছিল। নগরীর নিরাপত্তার জন্য সুউচ্চ এবং প্রশস্ত প্রাচীর ছিল। ধারণা করা হচ্ছে, মূল অবকাঠামোর সঙ্গে আরও দুই-তিনটি ধর্মীয় উপসনালয়ের সংযোগ সড়ক ছিল, যা এখন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত।

গোবিন্দগঞ্জের স্থানীয় এক গবেষক খাজা এম এ কাইয়ুম দীর্ঘ ৪০ বছর বিরাট রাজার ঢিবি নিয়ে গবেষণা করেছেন। তার একটি নোটবুকে লেখা তথ্য অনুযায়ী, বিরাট রাজার গোটা ভারতবর্ষে ‘মৎস্যরাজ’ হিসেবে পরিচিতি ছিলেন। এই অঞ্চলে তিনি বড় বড় পুকুর খনন করে মাছ চাষ করতেন। তিনি এখানে তার জীবদ্দশায় ৯৯৯টি পুকুর খনন করেন।

অন্যদিকে, ১৯২৫-২৬ সালে রাখাল রাজ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি প্রতিবেদনে উল্লেখ করেন, ১৯০৫ সালের দিকেও এ স্থানটি জঙ্গলে ঘেরা পরিত্যক্ত একটি ঢিবি ছিল। কয়েক বছর আগে স্থানীয় সাঁওতালরা জায়গাটি পরিষ্কার করে বসবাস শুরু করেন।

প্রত্নতত্ত্ব স্থানটির খনন কাজ শেষ হলে জায়গাটিকে সংরক্ষণ এবং সঠিক ইতিহাস তুলে ধরে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক এবং খননকারী দলের প্রধান ড. নাহিদ সুলতানা।

ছবিটি জুম করে দেখুন কি দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনার মানসিকতা

প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী অঞ্চল গত বছর গোবিন্দগঞ্জ উপজেলার বিরাট রাজার ঢিবি খনন কাজ শুরু করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চলের আট কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে গঠিত একটি খনন দল এ কাজটি করছে। দলের ৮ সদস্য হলেন- ড. নাহিদ সুলতানা (দলের প্রধান), ড. আহমেদ আবদুল্লাহ, রাজিয়া সুলতানা, হাবিবুর রহমান, এস এম হাসানাত বিন ইসলাম, মো. আবুল কালাম আজাদ, তারিকুল ইসলাম ও উম্মে সালমা ইসা। বর্তমানে সেখানে বিশ জন শ্রমিক খনন কজে নিয়োজিত রয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa