Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হাজার হাজার পাখির কলতানে মুখর নড়াইলের ‘পাখি গ্রাম’
খুলনা বিভাগীয় সংবাদ

হাজার হাজার পাখির কলতানে মুখর নড়াইলের ‘পাখি গ্রাম’

By iNews DeskNovember 20, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : শীতের শুরুতে অতিথি পাখিতে ভরে যায় আমাদের জলাশয়। ঝড়, বৃষ্টি, তুষারপাতসহ প্রকৃতির প্রতিকূলতা থেকে বাঁচতে তারা পাড়ি জমায় হাজার হাজার মাইল দূরে। দুই সপ্তাহ ধরে নড়াইলের কৃষি পর্যটন কেন্দ্র অরুণিমা ইকো-পার্কে আসতে শুরু করেছে অতিথি পাখি। এর সঙ্গে রয়েছে দেশীয় পাখি। সব মিলিয়ে ২০০১ সাল থেকে বছরের আট মাস বিভিন্ন প্রজাতির পাখির কলতানে মুখর থাকে পার্কটি। পাখিদের জন্য সংরক্ষিত ঘোষণা করায় এলাকাটি পরিচিত ‘পাখি গ্রাম’ নামে।

হাজার হাজার পাখির কলতানে মুখর নড়াইলের ‘পাখি গ্রাম’

Advertisement

সরজমিন দেখা গেছে, অরুণিমা ইকো-পার্কে বিভিন্ন গাছের ডালে গড়ে উঠেছে দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির পাখির কয়েক হাজার বাসস্থান। বক, হাঁসপাখি, পানকৌড়ি, শালিখ, টিয়া, দোয়েল, ময়না, মাছরাঙা, ঘুঘু, শ্যামা, কোকিল, টুনটুনি, চড়ুইসহ দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির পাখি আছে এখানে।

পার্কের ম্যানেজার মুনিব খন্দকার বলেন, ‘২০০১ সাল থেকেই শীত মৌসুমে অতিথি ও দেশীয় পাখি আসা-যাওয়া করছে এখানে। প্রজননের সুযোগ-সুবিধা থাকায় ক্রমান্বয়ে বাড়ছে পাখির সংখ্যা।’ পাখির এ অভয়ারণ্যের অনুকরণে দেশের বিভিন্ন স্থানে কৃষি পর্যটন কেন্দ্র গড়ে তুলতে অনেকেই আগ্রহী হবেন এমন প্রত্যাশা তার।

হাজার হাজার পাখির কলতানে মুখর নড়াইলের ‘পাখি গ্রাম’

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অরুণিমা পার্কে এরই মধ্যে সেখানে ভিড় জমেছে পর্যটকদের। মাগুরা থেকে আসা জুয়েল রানা জানান, প্রতি বছরই তিনি কখনো একা অথবা পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসেন। মানসিক প্রশান্তির জন্য প্রাকৃতিক সৌন্দর্য উভোগ করেন। এখানে শুধু পাখিই নয়, দেখা যায় নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ। যেগুলো পাখিরা তাদের বাসস্থান হিসেবে ব্যবহার করে।

বাগেরহাটের শাহেদ আহম্মেদ জানান, ছোটবেলা থেকে তার কাছে পাখি খুব প্রিয়। তাই তিনি বিভিন্ন জায়গায় পাখি দেখতে যান। কিন্তু অরুণিমা পার্কের মতো এত পাখি একসঙ্গে আগে কখনো দেখেননি।

প্রতিনিয়ত দেশ-বিদেশের বিভিন্ন এলাকা থেকে শতশত পর্যটক আসছেন অরুণিমা ইকো-পার্কে, উপভোগ করছেন প্রকৃতিকে। দেশী-বিদেশী পর্যটকদের আবাসিক সুবিধার জন্য এখানে রয়েছে সুইমিং পুল, এসি, নন-এসি ৩৪টি কটেজ। এক রুমবিশিষ্ট ভাসমান কটেজ রয়েছে দুটি। এখানে আবাসিক বোটসহ প্রতিটি কটেজেই রয়েছে খাবারের ব্যবস্থা। লেকের মাঝে রয়েছে দ্বীপ রেস্টুরেন্ট, চিত্রা কনভেনশন হল, এসএম সুলতান লাউন্স, দ্বীপ কটেজেস এবং ভাসমান ব্যাংককুয়েট। রেস্টুরেন্টে দেশী-বিদেশী খাবার, ফলের জুস, নিজস্ব খামারে উৎপাদিত সবজি ও মাছের ফ্রাইসহ আরো আছে বারবিকিউ।

হাজার হাজার পাখির কলতানে মুখর নড়াইলের ‘পাখি গ্রাম’

কৃষকদের নিয়ে কাজ করা স্থানীয় একটি এনজিওর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান বলেন, ‘পাখি আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতিথি পাখি আগমনের ফলে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন ভালো হয়।’

নড়াইলের কালিয়া উপজেলা কৃষি পর্যটন কেন্দ্র অরুণিমা ইকো-পার্কের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের একমাত্র কৃষি পর্যটন কেন্দ্র পরিণত হয়েছে পাখিদের অভয়ারণ্যে। একসঙ্গে হাজার হাজার পাখি আসে এখানে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa