বরিশাল নগরীর দরগাহ বাড়ি এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বাবা-ছেলে।

বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন ওই ভবনে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর ভবনটির নিচতলার দরজা-জানালা পার্শ্ববর্তী খালে পড়ে যায়। রুমগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের কেউ কেউ প্রথমে এটিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করলেও ক্ষয়ক্ষতির মাত্রা দেখে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।
ভবনের বাসিন্দা আল-আমিন হাওলাদার ও সুমাইয়া বলেন, বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে তারা দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। পরে ভবনের নিচতলায় থাকা সিকিউরিটি গার্ড মানিক ও তার ছেলে মৃদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়।
এলাকাবাসীর দাবি, সাধারণ সিলিন্ডার বিস্ফোরণে এত বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার কথা নয়। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


