Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
আন্তর্জাতিক স্লাইডার

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

By Arif ArmanMay 25, 20263 Mins Read

 কমেছে

Advertisement
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধাবসানের লক্ষ্যে একটি শান্তিচুক্তির আশা জাগায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারে। সেখানে সূচকের বড় উত্থান লক্ষ্য করা গেছে।

সোমবার (২৫ মে) সকালে এশিয়ার বাজারে আন্তর্জাতিক তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ৩৬ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন অপরিশোধিত তেল বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৫ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯১ দশমিক ৫০ ডলারে লেনদেন হচ্ছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি থাকায় সোমবার সেখানকার জ্বালানি ও আর্থিক বাজার বন্ধ রয়েছে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে ‘মোটামুটি আলোচনা’ সম্পন্ন হয়েছে এবং বিস্তারিত শিগগির ঘোষণা করা হবে। তবে এর পরদিনই আবার নিজের আলোচনা দলকে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন তিনি।

ট্রাম্প এর আগে বলেছিলেন, এই চুক্তির আওতায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ফের উন্মুক্ত করে দেওয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহকারী এই সরু জলপথটি কার্যত বন্ধ রয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের সঙ্গে ‘শান্তি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক’ নিয়ে ‘খুব ভালো আলোচনা’ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং অন্যান্য দেশের মধ্যে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা একটি চুক্তি নিয়ে বড় আকারে সমঝোতা হয়েছে। চুক্তির শেষ দিককার বিষয় ও খুঁটিনাটি নিয়ে আলোচনা চলছে, যা শিগগির ঘোষণা করা হবে।

একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও তার ‘খুব ভালো’ ফোনালাপ হয়েছে বলে জানান ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন, যে কোনো চুক্তিই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ‘অবশ্যই’ বিরত রাখবে। তবে রোববার ট্রুথ সোশ্যালে কিছুটা সুর বদলে তিনি লেখেন, ‘উভয় পক্ষকেই সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কোনো ভুল করা যাবে না!’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অবশ্য যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী বক্তব্যের সমালোচনা করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান কিছুটা কাছাকাছি এলেও এর মানে এই নয় যে সব গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি হয়ে গেছে।

গত মার্চের শুরুতে মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজে হামলার হুমকি দিলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা শুরু হয়। পরে তেহরান ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন মিত্র দেশগুলোতেও হামলা চালায়। এপ্রিলের শুরুতে একটি যুদ্ধবিরতি চুক্তির পর ওয়াশিংটন ও তেহরান দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যে আলোচনায় বসে।

হরমুজ প্রণালি দ্রুত খুলে যাওয়ার আশায় জাপানের নিক্কেই ২২৫ শেয়ার সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ইতিহাসে প্রথমবারের মতো ৬৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। জ্বালানির জন্য উপসাগরীয় দেশগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশগুলো এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বাজার বিশ্লেষকেরা এই পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখলেও দীর্ঘমেয়াদি শঙ্কা এখনই উড়িয়ে দিচ্ছেন না। আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান এমএসটি ফাইন্যান্সের জ্বালানি গবেষণা প্রধান সল কাভোনিক বলেন, ‘সুড়ঙ্গের শেষে কিছুটা আলোর দেখা মিলেছে, যা সাময়িকভাবে তেলের বাজারে স্বস্তি দেবে।’

তবে তিনি সতর্ক করে বলেন, ‘সবচেয়ে আশাবাদী পরিস্থিতির কথা চিন্তা করলেও, হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ স্বাভাবিক করা, ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো মেরামত এবং যুদ্ধ শুরুর পর রেকর্ড পরিমাণ কমে যাওয়া বৈশ্বিক তেলের মজুদ আবার গড়ে তুলতে সময় লাগবে। ফলে ২০২৭ সাল পর্যন্ত তেলের বাজারে এই টানাপোড়েন বজায় থাকবে।’

সূত্র: বিবিসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    পাকিস্তানের আকাশসীমা

    পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

    June 25, 2026
    earthquake

    গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

    June 25, 2026
    শক্তিশালী দুটি ভূমিকম্প

    ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

    June 25, 2026

    Latest News

    পাকিস্তানের আকাশসীমা

    পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

    earthquake

    গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

    শক্তিশালী দুটি ভূমিকম্প

    ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

    India

    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

    ট্রাম্প

    ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

    বিজয় থালাপতি

    সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

    বিল গেটস

    তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

    শ্রমমন্ত্রী

    জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

    Modi

    খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

    জমির মালিক

    এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa