আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাই এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বাসযোগ্য শহর। বৃহস্পতিবার প্রকাশিত ইকনমিস্ট ইন্টালিজেন্স ইউনিট (ইআইইউ)-এর রিপোর্টে অকল্যান্ডকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে এই শহর। আর অকল্যান্ড নেমে গেছে ৩৪তম স্থানে।

বাসযোগ্য নগর

Advertisement

২০১৮ এবং ২০১৯-এর পর আবারও বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তকমা ছিনিয়ে নিল ভিয়েনা। গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তাই, ইউক্রেনকে এই সমীক্ষায় রাখা হয়নি।

রিপোর্টে বলা হয়েছে, সামগ্রিক স্থিতাবস্থা, উপযুক্ত পরিকাঠামো, অত্যাধুনিক স্বাস্থ্যপরিসেবা এবং সংস্কৃতি ও বিনোদনের বিপুল সুযোগই ভিয়েনার বাসিন্দাদের মন জয় করে নিয়েছে।

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য প্রথম ১০টি শহরের মধ্যে রয়েছে ইউরোপেরই ছ’টি শহর। ভিয়েনার পরই রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন ও সুইজারল্যান্ডের জুরিখ। ষষ্ঠ স্থান পেয়েছে সুইজারল্যান্ডের জেনেভা। সপ্তম ও নবম স্থান দখল করেছে যথাক্রমে জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও নেদারল্যান্ডসের আমস্টারডাম।

কানাডার কালগেরি শহর যুগ্মভাবে তৃতীয় হয়েছে। ভ্যাঙ্কুভার পঞ্চম ও টরন্টো অষ্টম স্থান পেয়েছে। অন্যদিকে, জাপানের ওসাকা ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন যুগ্মভাবে দশম হয়েছে। তালিকায় ৩৩তম স্থানে রয়েছে লন্ডন।

পদ্মা সেতুর যে খুঁত বয়ে বেড়াতে হবে শত বছর

স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদ পেয়েছে যথাক্রমে ৩৫ এবং ৪৩তম স্থান। ইতালির মিলান দখল করেছে ৪৯তম স্থান। প্রথম পঞ্চাশের মধ্যে নেই নিউ ইয়র্ক। এই মার্কিন শহরে রয়েছে ৫১তম স্থানে। আর বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকায় ১৬৬তম স্থানে রয়েছে। এবার তালিকা করা হয় বাসযোগ্য ১৭৩ শহরের। এর আগের বছর ১৪০ শহরের তালিকায় ঢাকা ছিল ১৩৭তম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.