মার্কিন দ্বিমাসিক আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট বিশ্বের বর্তমান যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত শীর্ষ ট্যাংকগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় প্রথম স্থান পেয়েছে রাশিয়ার টি-৭২ ট্যাংক। সাময়িকীটির মূল্যায়নে বলা হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানদণ্ডে উৎকর্ষতার কারণেই এই ট্যাংকটি শীর্ষ অবস্থান অর্জন করেছে।

রাশিয়া

Advertisement

প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিকে থাকার সক্ষমতা ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘ সময় রসদ ছাড়াই যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা, আধুনিকায়ন ও আপগ্রেডের সুযোগ, উৎপাদনের সহজলভ্যতা, বহুমুখী ব্যবহার, কৌশলগত প্রভাব এবং প্রতিরোধ ক্ষমতার মতো বিষয় বিবেচনায় টি-৭২ ট্যাংককে সেরা হিসেবে বিবেচনা করা হয়েছে। সাময়িকীটির ভাষায়, একটি কার্যকর যুদ্ধ ট্যাংকের জন্য প্রয়োজনীয় প্রায় সব বৈশিষ্ট্যই এতে বিদ্যমান।

আরও বলা হয়, ড্রোনসহ আধুনিক প্রজন্মের অস্ত্র ব্যবহারের যুগেও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক সাফল্যে টি-৭২ ট্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের এম১ আব্রামস এবং তৃতীয় স্থানে ইসরায়েলের মারকাভা ভি ট্যাংক।

ঐতিহাসিকভাবে, টি-৭২ ট্যাংক প্রথম সোভিয়েত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয় ১৯৭৩ সালের গ্রীষ্মে। এটি তৈরি করে উরালভাগোনজাভোদ ট্যাংক ডিজাইন ব্যুরো, যা বর্তমানে রোস্টেকের অধীনস্থ একটি প্রতিষ্ঠান।

বর্তমানে বিশ্বের প্রায় ৫০টি দেশের সেনাবাহিনীতে টি-৭২ ট্যাংক ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এর একাধিক আধুনিক সংস্করণ তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে টি-৭২এ, টি-৭২বি, টি-৭২বিএ, টি-৭২বি৩ এবং সর্বশেষ টি-৭২বি৩এম সংস্করণ।

সূত্র: তাস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.