Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি বিভিন্ন অনিয়মের কারণে চাঁদপুরের মতলবে দুই হাসপাতাল সিলগালা
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ

বিভিন্ন অনিয়মের কারণে চাঁদপুরের মতলবে দুই হাসপাতাল সিলগালা

By Mynul Islam NadimDecember 10, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : হাসপাতালের কাগজপত্র নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের নারায়ণপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টার ও মীম জেনারেল হাসপাতাল সিলগালা এবং ম্যাক্স ভিআইপি হাসপাতালে চিকিৎসকের (সার্জন) সহকারী না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

cadpur

Advertisement

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা।

রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিব উল্লাহ সৌরভ।

তিনি বলেন, অভিযানের সময় নারায়ণপুর জেনারেল হাসপাতাল (প্রা.) এন্ড কনসালটেশন সেন্টারের দুই বছরের কাগজপত্র নবায়ন না থাকায় সিলগালা, হাসপাতালের এমডি আল-আমিন ভুয়া চিকিৎসক দিয়ে সিজার করায় ৫০ হাজার টাকা জরিমানা এবং নার্স পরিচয়ে হাসপাতালের দালাল শেফালি নরমাল ডেলিভারির সময় লীমা নামের রোগীর বাচ্চা মেরে ফেলার ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ হাসপাতালটি পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত বন্ধ থাকবে।

একই সময় ওই এলাকার মীম জেনারেল হাসাপতালের কাগজপত্র নবায়ন না থাকায় সিলগালা এবং মালিক মো. জসিম উদ্দিন ও আলহাজ উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই হাসপাতালে কোনো চিকিৎসক পাওয়া যায়নি।

এছাড়া ম্যাক্স ভিআইপি হাসপাতালে চিকিৎসকের (সার্জন) সহকারী না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, গুরুতর অনিয়মের কারণে এসব হাসপাতাল সিলগালা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে লাইফস্টাইলে আনুন ৫ বদল

এর আগে সোমবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে ‘নারায়ণপুর জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার’ এর অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

July 10, 2026
নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

July 10, 2026
রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

July 9, 2026

Latest News

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa