জুমবাংলা ডেস্ক : সাভারের আশুলিয়ায় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের নওরিন নুসরাত স্নিগ্ধা (২৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ২১ জুলাই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার স্বামীর নাম ইব্রাহীম খলিল।

ইবি শিক্ষার্থী

Advertisement

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নওরীন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতার।

নিহত নওরিন নুসরাত স্নিগ্ধা টাঙ্গাইলের ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলা কান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে। সে একটি ব্যাটারি কোম্পানিতে কাজ করেন।

এ ব্যাপারে ভাড়া বাড়ির ম্যানেজার ফারুক হোসেন বলেন, ‘ইব্রাহিম খলিল আমাদের বাড়িতে ৬ মাস ধরে রয়েছেন। শুনেছি গত জুলাই মাসের ২১ তারিখে তাদের বিয়ে হয়েছে। এরপর ১৫ দিন হলো ইব্রাহিম তার স্ত্রী নওরিনকে নিয়ে আসেন। আজ বিকেলে হঠাৎ করে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান নওরিন। পরে খবর পেয়ে নুসরাতকে নিয়ে স্থানীয় হাবিব ক্লিনিকে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতার বলেন, ‘নওরীনের পারিবারিক সূত্রে জানতে পেরেছি সে তার স্বামীর সঙ্গে ঢাকাতে থাকতো। সেখানে ৬ তলা থেকে পড়ে মারা গেছে। নওরীনের মৃত্যুতে আমরা শোকাহত। সে কিছুদিন আগে থেকেই মানসিক প্রেসারে ছিল।’

মৃ.ত্যুর আগে প্রেমিককে বিয়ে করেছিল ১০ বছরের শিশু

প্রসঙ্গত, গত ২১ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন নওরীন নুসরাত। বিয়ের পর স্বামী ইব্রাহীম খলিলের সঙ্গে ঢাকা সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে থাকতেন। সেখানেই তার মৃত্যু হয়। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.