আন্তর্জাতিক ডেস্ক : প্রযুক্তির যুগ চললেও কার্ডের মাধ্যমে দাওয়াত দেওয়ার রীতি ভারতে আছে। বিয়ে বা যে কোনো পারিবারিক অনুষ্ঠানে কার্ড ছাপিয়ে স্বজনদের দাওয়াত দেওয়া হয়।

বিয়ের কার্ড

Advertisement

সেই কার্ডে স্বাজনকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়।

কিন্তু এবার দেখা গেছে বিয়ের এক অদ্ভুত কার্ড। সেই কার্ডে লেখা হয়েছে, দয়া করে আসবেন না। সেই কার্ডের ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। কলকাতার আনন্দবাজার অনলাইন এ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। বিষয়টি যাচাই করা হয়নি বলে তারা দাবি করেছে।

এছাড়া আমন্ত্রণপত্রটি কোথা থেকে কারা ছপিয়েছেন এখনও পরিষ্কার নয়।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, হিন্দি ভাষার ওই আমন্ত্রণপত্রে লেখা, ‘‘ভেজ রাহা হুঁ স্নেহ, নিমন্ত্রণ প্রিয়বর তুঝে বুলানে কো। হে মানস কে রাজহংস তুম ভুল জানা আনে কো। ’’ অর্থাৎ, ‘‘আমি এই আমন্ত্রণপত্র ভালবাসার সঙ্গে পাঠাচ্ছি। কিন্তু দয়া করে বিয়েতে আসবেন না। ’’

মনে করা হচ্ছে, ছাপাখানার লোকেরা এই ভুল করেছেন। যার জন্য আমন্ত্রণবার্তার অর্থই বদলে গিয়েছে। এর ফলে আমন্ত্রিতদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছিল।

ভরা মঞ্চে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুনিতা বেবি

অন্যদিকে কেউ কেউ বলছেন, ভাইরাল করার জন্য ফটোশপ দিয়ে এই কার্ড তৈরি করা হয়েছে। কার্ডের ছবি নিয়ে হাস্যরসে মেতে উঠেছেন নেটিজেনরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.