জুমবাংলা ডেস্ক : পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রেমিকের বাড়িতে গত দুই দিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন এক তরুণী (১৮)। বিয়ে না করলে বিষপানে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন তিনি।

বিয়ের দাবি

Advertisement

অভিযুক্ত প্রেমিকের নাম সেলিম রেজা (২৯)। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তরুণী। লিখিত অভিযোগে বলা হয়, এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তরুণীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় সেলিম রেজার। এরপর তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ঢাকায় বাসা ভাড়া নিয়ে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে। এরপর বিয়ের কথা বললে বিয়ে না করে সেখান থেকে পালিয়ে নিজ গ্রামে চলে যান অভিযুক্ত সেলিম। সেখানে গিয়ে শুক্রবার (২২ মার্চ) বিয়ে করেন তিনি। এই ঘটনা জানতে পেরে ওই তরুণী শনিবার (২৩ মার্চ) সেলিমের বাড়িতে যান।

তাদের সম্পর্কের কথা সেলিমের পরিবারকে জানালে তারা তরুণীকে জানিয়ে দেয় সেলিম রেজা অন্য এক জায়গায় বিয়ে করে ফেলেছে।

ভুক্তভোগী তরুণী বলেন, ‘সেলিমের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। সে হঠাৎ করে অন্য কোথায় বিয়ে করবে এটা আমি কখনোই মেনে নেব না। সে আমাকে বিয়ে করবে এটাই শেষ কথা। বিয়ে না করলে আত্মহত্যা করবো।’

তরুণী আরও বলেন, সেলিম দীর্ঘ এক বছর যাবত আমার সঙ্গে একটি বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয় থেকেছেন। খারাপ খারাপ ভিডিও করেছেন, যেগুলো দেখিয়ে আমাকে অনেক সময় ব্ল্যাকমেইল করেছেন। দুই তিন লাখ টাকা আমার থেকে হাতিয়ে নিয়েছে। এখন আমি সর্বস্বান্ত। পরিবারের লোকজন আমাকে আর মেনে নেবে না। এখন আমার মরা ছাড়া আর কোন উপায় নাই। এ ব্যাপারে আমি ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

এসব বিষয়ে অভিযুক্ত সেলিম রেজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ নিয়ে সেলিমের পরিবারের সঙ্গে কথা বলতে গেলে পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে পড়েন। তাদের দাবি- এই মেয়েকে তারা মেনে নেবে না।

হামাগুড়ি দিয়ে যা করলেন জাহ্নবী, ভিডিও ভাইরাল

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.