Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিয়ের ১৫ দিনের মাথায় প্রাণ গেল নববধূর, পরিবারের দাবি হত্যা
ঢাকা বিভাগীয় সংবাদ

বিয়ের ১৫ দিনের মাথায় প্রাণ গেল নববধূর, পরিবারের দাবি হত্যা

By Shamim RezaFebruary 25, 20262 Mins Read

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, শারীরিক নির্যাতনের পর ও বিষ খাইয়ে তন্নীকে হত্যা করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

নববধূ

Advertisement

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তন্নী। তিনি টুঙ্গিপাড়া উপজেলার চরগোপালপুর গ্রামের আরিফ উল্লাহ খানের স্ত্রী ও একই গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে।

নিহতের বাবা জাহাঙ্গীর খান বলেন, “আমার মেয়ে তন্নীর সঙ্গে একই গ্রামের জাফর খানের ছেলে আরিফ উল্লাহ খানের প্রেমের সম্পর্ক ছিল। ১৫দিন আগে ওই ছেলে আমার মেয়ের সঙ্গে দেখা করতে আসে, তখন গ্রামের লোকজন ধরে তাদের বিয়ে দিয়ে দেন। এরপর থেকে আমার মেয়েকে আর শশুরবাড়ি নেয়নি তারা। গত রবিবার আমার মেয়ে নিজের ইচ্ছায় তার শশুড়বাড়িতে ওঠে। পরদিন সোমবার সকালে বাড়িতে এসে আমাকে বলে, আমার নামে দুই বিঘার একটি জমি লিখে দিতে বলেছে শশুরবাড়ির লোকজন। এসময় আমি বলি, তোকে ভালোবাসলে আমি ওই জমি লিখে দেবে।”

তিনি বলেন, “এরপর আমার মেয়ে আবারো শশুরবাড়ি চলে যায়। মঙ্গলবার সকালে মেয়েকে বিষ খাইয়ে আমাদের বাড়ির সামনের রাস্তায় ফেলে যায় স্বামীসহ শশুরবাড়ির লোকজন। পরে ছেলে খবর দিলে আমরা তন্নীকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে শারীরিক নির্যাতন করে ও বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।”

নিহতরে বোন তানিয়া খানম বলেন, “মঙ্গলবার সকালে বোন আমাকে ফোন দিয়েছিল। সে জানায় তাকে মারধর করা হয়েছে। পরে বোনকে বিষ খাইয়ে আমাদের বাড়ির সামনে ফেলে রেখে যায়। আমরা দোষীদের বিচার চাই।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “আমরা ঘটনাটি জেনেছি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa