জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থী রুবিনা আক্তার পাশ করেছে। জানা গেছে, পরীক্ষার আগে তার সব বান্ধবীর বিয়ে হয়ে যায়। ফলে রুবিনা ছাড়া আর কোনো পরীক্ষার্থী ছিল না।

শিক্ষার্থী রুবিনা

Advertisement

রবিবার (১২ মে) এসএসসি পরীক্ষায় জিপিএ ২.১১ পেয়ে পাশ করে রুবিনা। উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় সে।

জানা গেছে, অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৮ সালে স্থাপিত হয়। ২০০৪ সালে বিদ্যালয়টির নিম্ন মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়। এরপর ২০১২ সালে মাধ্যমিক পর্যায় পাঠদানের অনুমতি পায়। পাঁচজন এমপিওভুক্ত শিক্ষকসহ প্রতিষ্ঠানটিতে মোট ১১ জন শিক্ষক কর্মরত রয়েছেন।

কাগজে-কলমে শতাধিক ছাত্রী দেখানো হলেও বিদ্যালয়টি থেকে মানবিক বিভাগের একমাত্র শিক্ষার্থী রুবিনা আক্তার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান থেকে মাত্র একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় শিক্ষকদের কর্মতৎপরতা নিয়ে সচেতন মহলে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে এ অবস্থার জন্য করোনা ও বাল্যবিবাহকে দায়ী করেছেন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা।

শিক্ষার্থী রুবিনা আক্তার জানায়, ভালো রেজাল্ট করতে না পারলেও পাশ করে নিজের সম্মানের পাশাপাশি প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সামনের এইচএসসি পরীক্ষায় ভালো করতে পারি।

বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

প্রধান শিক্ষক নুর জামাল মিয়া বলেন, রেজাল্টের আগে কিছু টেনশন ছিল। যখন রেজাল্ট সিটে দেখলাম রুবিনা পাশ করেছে খুশি হয়েছি। কারণ সে পাশ করে আমাদের প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.