বলিউড অভিনেতা সাইফ আলী খানের কন্যা অভিনেত্রী সারা আলী খান। রুপালি জগতে পা রেখে অনেকের সঙ্গে তার নাম জড়িয়েছে। গুঞ্জন রয়েছে, ইন্ডাস্ট্রির বাইরের একজনের সঙ্গে প্রেম করছেন। যদিও প্রিয় মানুষটির নাম প্রকাশ্যে আনেননি। প্রেম করলেও বিয়ে নিয়ে তার তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন এই তারকা।

নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে সারা আলী খান বলেন, “আপনার অভিজ্ঞতা, চারপাশে যা দেখেন, তা থেকে আপনার ভাবনা গড়ে ওঠে। কথাগুলো হয়তো একটু বেশি গম্ভীর শোনাবে, তারপরও ঝুঁকি নিয়ে বলছি, ‘বিয়ে খারাপভাবেও শেষ হতে পারে, তা আমি দেখেছি। তারচেয়ে ভালো অপেক্ষা করা এবং সঠিক মানুষকে বিয়ে করা।”
জীবন পরিপূর্ণ করার জন্য কাউকে প্রয়োজন নেই বলে মনে করেন সারা আলী খান। ৩০ বছর বয়সি এই অভিনেত্রী বলেন, “সঠিক সময়ে এটা ঘটবে। আমার মনে হয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি একা থেকেও ভালো থাকতে পারি। বিয়ে করিনি বলে নিজেকে অসম্পূর্ণ অনুভব করি না। নিজেকে পরিপূর্ণ করার জন্য কাউকে খুঁজছি না।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সারা আলী খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পতি-পত্নী আউর ওহ দো’। মুদাসসর আজিজ পরিচালিত এ সিনেমা গত ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে ‘উড়তা তীর’ সিনেমার কাজ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



