Advertisement

ভারতের উত্তরপ্রদেশের কুম্ভ মেলা থেকে বলিউডে পা রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মোনালিসা ভোসলে। ভাইরাল সেই মোনালিসা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার বরের নাম ফরমান খান। বিয়ের খবর প্রকাশ্যে ছড়িয়ে পড়ার পর বরের ধর্ম নিয়ে বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

মোনালিসা

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেমিক ফরমান খানকে বিয়ে করেছেন মোনালিসা ভোসলে। বুধবার (১১ মার্চ) কেরালার পুভারের কাছে অবস্থিত আরুমানুরের নয়নার মন্দিরে বিয়ে করেন তারা। বিয়ের অনুষ্ঠানটি মন্দির প্রাঙ্গণের বাইরে অবস্থিত গুরুমন্দিরমে অনুষ্ঠিত হয়। বিয়ের সময়ে শত শত মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন—কেরালার মন্ত্রী এম. ভি. গোবিন্দম।

তবে মোনালিসার বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর শুরু হয় বিতর্ক। কারণ অনেকে ধরে নেন, মুসলিম কোনো ছেলেকে বিয়ে করেছেন মোনালিসা। ফলে লাভ জিহাদের বিষয়টি নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চা চলে। তবে এই বিতর্কের অবসান টেনেছেন মোনালিসা ও তার বর ফরমান খান।

সংবাদ সম্মেলনে মোনালিসা বলেন, “আমি হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেছি।” তবে তার বাবা-মা চাননি ফরমানকে বিয়ে করুক তাদের মেয়ে মোনালিসা। এ বিষয়ে তিনি বলেন, “আমার বাবা-মা চাইছিলেন আমি আমার কাজিনকে বিয়ে করি। কিন্তু আমি তাকে বিয়ে করতে চাইনি। কারণ সে আমার কাছে ভাইয়ের মতো।”

লাভ জিহাদের অভিযোগ উড়িয়ে দিয়ে মোনালিসা বলেন, “আমি হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেছি। এটি ‘লাভ জিহাদ’ নয়। আমি সব ধর্মকে সম্মান করি, সব ধর্মকে সমান মনে করি।”

এর আগে মন্দিরে বিয়ে করে সম্পর্কের বিষয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নবদম্পতি। ফরমান খান জানান, একটি সিনেমাটির শুটিং সেটে মোনালিসার সঙ্গে তার প্রথম পরিচয়। ছয় মাস প্রেম করার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এত অল্প সময় সম্পর্ক থেকে কেন বিয়ের সিদ্ধান্ত নিলেন? এ প্রশ্নের জবাবে ফরমান খান বলেন, “ছয় মাস নয়, মনে হচ্ছে ১৬ বছর ধরে আমরা প্রেম করছি।”

দীর্ঘ দিন উত্তরপ্রদেশের নর্মদা নদীর তীরে কিলা ঘাটে ফুল ও মালা বিক্রি করতেন মোনালিসা। কুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করার সময়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের নজরে পড়েন। মেয়েটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। মোনালিসার আকর্ষণীয় চেহারা, বিশেষ করে তার চোখ, তাকে ইন্টারনেট সেনসেশন করে তোলে।

অন্তর্জালে জনপ্রিয় হয়ে উঠার পর মোনালিসার ব্যবসায় দারুণ প্রভাব পড়ে। কারণ মানুষজন ফুল কেনার পরিবর্তে তার সঙ্গে সেলফি তুলতে ভিড় করতে শুরু করেন। এ নিয়ে বিশৃঙ্খলাও তৈরি হয়। পরে বাধ্য হয়ে মহাকুম্ভ মেলা থেকে মহেশ্বরে তার নিজ বাড়িতে ফিরে যান মোনালিসা।

এরপর বলিউডে অভিনয়ের ডাক পান মোনালিসা। তার বাড়িতে ছুটে যান পরিচালক সনোজ মিশ্রা। কেবল তাই নয়, এই নির্মাতার ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় চুক্তিবদ্ধ হন মোনালিসা। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বলিউডে অভিষেক হওয়ার আগেই একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মোনালিসা ভোসলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন উৎকর্ষ সিং। গাওয়ার পাশাপাশি মোনালিসার সঙ্গে মডেলও হয়েছেন তিনি। মুক্তির পর এ গানও দারুণ সাড়া ফেলেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.