Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কৃষ্ণাঙ্গ যাত্রীদের শরীরে গন্ধ, এ মিথ্যা অভিযোগে বিমান থেকে নামিয়ে দেওয়া হলো
আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গ যাত্রীদের শরীরে গন্ধ, এ মিথ্যা অভিযোগে বিমান থেকে নামিয়ে দেওয়া হলো

By Tarek HasanMay 30, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : শরীরে গন্ধ এমন অভিযোগ তুলে আমেরিকান এয়ারলাইনসের ৫ জানুয়ারি অ্যারিজোনা থেকে নিউইয়র্কগামী ফ্লাইট থেকে আটজনকে অল্প সময়ের জন্য নামিয়ে দেওয়া হয়েছিল। তবে তাদের মধ্যে কয়েকজনের অভিযোগ, কৃষ্ণাঙ্গ বলেই তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে।

american_airline

বুধবার (২৯ মে) ভুক্তভোগীদের মধ্যে তিন জন অ্যালভিন জ্যাকসন, ইমানুয়েল জিন জোসেফ এবং জেভিয়ার এক বিবৃতিতে জানিয়েছেন, তারা বর্ণবৈষম্যের শিকার হয়েছেন। তারা কৃষ্ণাঙ্গ হওয়ার কারণেই আমেরিকান এয়ারলাইনস এমন আচরণ করেছে। তারা বিব্রত ও অপমানিত হয়েছেন।

ওই যাত্রীরা জানিয়েছেন, গায়ে দুর্গন্ধের কথা বলে যাদেরকে ফ্লাইট থেকে নামানো হয়েছিল তারা সবাই কৃষ্ণাঙ্গ। তারা প্রত্যেকেই আলাদা সিটে বসেছিলেন এবং তাদের একজনের সঙ্গে আরেকজনের আগে থেকেই কোন পরিচয় ছিল না।

Advertisement

অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে।

‘পাবলিক সিটিজেন’ নামে একটি অ্যাডভোকেসি গ্রুপ ঐ তিন ব্যক্তির হয়ে বর্ণবৈষম্যের অভিযোগে আমেরিকান এয়ারলাইনসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ভুক্তভোগীরা ফ্লাইটে ফিনিক্স ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অ্যাটেনডেন্ট তাদের প্রত্যেকের কাছে গিয়ে তাদের বাইরে যেতে বলেন। তারা কিছুক্ষণের মধ্যেই টের পেয়েছিলেন যে ফ্লাইটে থাকা মোট ৮ জন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে নামিয়ে দেওয়া হয়েছিল কারণ “একজন সাদা পুরুষ ফ্লাইট অ্যাটেনডেন্ট একজন অজ্ঞাত যাত্রীর শরীরের গন্ধ নিয়ে অভিযোগ জানিয়েছিল।”

আমেরিকান এয়ারলাইনসের কর্মীরা তাদেরকে অন্য একটি ফ্লাইটে পাঠানোর চেষ্টা করলেও অন্য কোন ফ্লাইট না থাকায় তাদের আগের ফ্লাইটেই ফের আসন গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছিল।

ফেঁসে যাচ্ছেন ঋতুপর্ণা, অভিনেত্রীকে ইডির তলব

এর আগে ২০১৭ সালে এনএএসিপি নামে একটি নাগরিক অধিকার গ্রুপ আমেরিকান এয়ারলাইনসের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের এয়ারলাইনটির পরিষেবা ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল। পরবর্তীতে এয়ারলাইনটি নিজেদের পরিষেবায় পরিবর্তন এনেছে জানানোর পর সে অভিযোগ তুলে নেওয়া হয়েছিল।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa