Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রাজশাহী বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ
বিভাগীয় সংবাদ রাজশাহী

বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ

By Shamim RezaAugust 10, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপির দুই গ্রুপ রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের কার্যালয় দখল করতে চায়। এতদিন আওয়ামীপন্থি পরিবহণ মালিকরা এ সংগঠনটি পরিচালনা করছিলেন। এখন বিএনপির দুই গ্রুপ সংগঠনটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

BNP

Advertisement

শুক্রবার সন্ধ্যায় নগরীর শিরোইল এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে এ সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গেলে কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙচুর করা হয়। আহতদের নাম জানা যায়নি।

রাজশাহীর পরিবহণ গ্রুপের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ এতদিন আওয়ামীপন্থিদের দখলে ছিল। সম্প্রতি সংগঠনের সভাপতি নাজিমউদ্দীন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। তারপর গ্রুপের সদস্য বিএনপিপন্থি গৌতম মোহন চৌধুরী রাকেশ নিজেকে আহ্বায়ক ঘোষণা করেন। এদিকে নজরুল ইসলাম হেলাল নামের বিএনপিপন্থি আরেকজন আওয়ামীপন্থি কমিটির সাধারণ সম্পাদক মতিউল হক টিটোর কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার দাবি জানাচ্ছিলেন গত কয়েক দিন ধরে। হেলালকে সমর্থন করছিলেন নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ। এ নিয়ে গৌতম ও হেলালের সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা ছিল। শুক্রবার তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গৌতমের সমর্থকরা শুক্রবার কার্যালয় দখলে নিয়ে বসেছিলেন। ওই সময় নজরুল ইসলাম তার সমর্থকদের নিয়ে কার্যালয় দখলে যান। এতে দেশি অস্ত্রসস্ত্রে সজ্জ্বিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভিডিও ধারণ করতে গেলে কয়েকটি ক্যামেরা ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুপক্ষের ২০ জন আহত হন। পরে সাধারণ শিক্ষার্থী ও সেনাবাহিনীর একটি দল গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বিএনপির এক গ্রুপের নেতা গৌতম মোহন চৌধুরীর সঙ্গে কথা বলতে শনিবার দুপুরে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। সাধারণ সম্পাদক দাবি করা নজরুল ইসলাম বলেন, ‘আমি বিএনপি সরকারের আমলে এ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দায়িত্ব ছেড়ে দিতে হয়। এখন আওয়ামী লীগ সরকারের পতন হলে আওয়ামীপন্থীরা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। সাধারণ সম্পাদক আমাকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু গৌতম নিজেকে আহ্বায়ক ঘোষণা করে কার্যালয় দখলে রেখেছেন। আমি কার্যালয়ে গেলে ভেতর থেকে আমাদের ওপরে আগে হামলা হয়। তখন আমরাও প্রতিহত করি। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে।

রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের আওয়ামীপন্থী কমিটির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘সরকারের পদত্যাগের পর থেকেই বিএনপিপন্থীরা অস্ত্রসশস্ত্র নিয়ে মালিক অফিস দখল করতে আসে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা ছেড়ে চলে এসেছি। এরপর বিএনপিপন্থীরা জোর করে দায়িত্ব নিয়েছে। আমরা কাউকে দায়িত্ব দিইনি। এখন শুনছি অফিস দখল করতে বিএনপির দুই গ্রুপের মধ্যেই মারামারি হয়েছে।’

বিমানে কি হেডলাইট থাকে? এর কাজ জানলে আপনি অবাক হবেন

জানতে চাইলে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সড়ক পরিবহন গ্রুপে নির্বাচিত হয়েছিলেন নজরুল ইসলাম। সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাদের মেয়াদ থাকতেই দায়িত্ব ছেড়ে দিতে হয়। সে অনুযায়ী নজরুলই নিয়ন্ত্রণ পাবেন। এমন দখলদারিত্ব খারাপ চর্চা। এগুলো করা ঠিক না। বিষয়টি আমরা দেখব। জানা গেছে, রাজশাহীর বিএনপি নেতা দুই গ্রুপের মধ্যেকার বিরোধ মীমাংসার চেষ্টা করছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

July 5, 2026

Latest News

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa