বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা গেছেন। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শনিবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
আরও পড়ুন: ২০ হাজার কোটি টাকা ছাপানোর খবর ভিত্তিহীন: গভর্নর
আগামীকাল রোববার বাদ জোহর ময়মনসিংহের গফরগাঁওয়ে তাঁর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
অধ্যাপক আব্দুল কুদ্দুস একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


