দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রশিদ সরকার মধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম এবং এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সফিউল্লাহ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ তথ্য নিশ্চিত করে ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপের দায়ে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


