Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি অবস্থান, মানববন্ধনসহ ২৪ দিনের কর্মসূচি দিল বিএনপি
রাজনীতি

অবস্থান, মানববন্ধনসহ ২৪ দিনের কর্মসূচি দিল বিএনপি

By Saiful Islamমার্চ 25, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২৪ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ‘সরকারের সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করবে দলটি।

বিএনপি

Advertisement

শুক্রবার রাজধানী ঢাকার ইস্কাটনে লেডিজ ক্লাবে প্রথম রোজায় বিএনপি আয়োজিত এতিম ও উলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, আগামী ১ এপ্রিল শনিবার দেশের সব মহানগর ও জেলায় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি হবে। একই দাবিতে ৮ এপ্রিল শনিবার দেশের সব মহানগরের থানা ও উপজেলা পর্যায়ে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি হবে।

এ ছাড়া ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব ইউনিয়নে ১০ দফা, রাষ্ট্রকাঠামো মেরামত, ‘সরকারের সর্বগ্রাসী দুর্নীতি’ নিয়ে প্রচারপত্র বিলি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব জানান, ৯ এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগ, ১০ এপ্রিল রাজশাহী ও সিলেট বিভাগ, ১১ এপ্রিল খুলনা ও কুমিল্লা বিভাগ, ১২ এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগ এবং ১৩ এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের ইউনিয়ন পর্যায়ে এ কর্মসূচি হবে।

বিএনপি মহাসচিব বলেন, ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশের সব জেলা/মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়সভা, দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তাসহ বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা অংশ নেবেন।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল আরো বলেন, দেশে মানুষ খুব কষ্টে দিন যাপন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রয়োজনীয় খাবার খেতে পারছে না।

ইফতারে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক ও সদস্যসচিব নজরুল ইসলাম তালুকদার প্রমুখ নেতারা ছিলেন।

তেজগাঁও রহমতে আলম ইসলামী মিশন এবং শান্তিনগর এতিমখানা ও মাদরাসার কয়েক শ শিশু শিক্ষার্থী ইফতারে অংশ নেয়। উলামা-মাশায়েখদের মধ্যে বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্যদের চেয়ারম্যান মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, রেসিডেনসিয়াল কলেজ মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দীন, ‘স্পেস অব ইসলামের’ প্রেসিডেন্ট মাওলানা রেজোয়ানুর রহমান খান ইফতারে ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

জুন 9, 2026
রুমিন ফারহানা

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

জুন 8, 2026
মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

মিরপুরে তিন স্কুলে গাছের চারা বিতরণ করলেন এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

জুন 7, 2026
Latest News
বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

রুমিন ফারহানা

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

মিরপুরে তিন স্কুলে গাছের চারা বিতরণ করলেন এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

বিএনপি

‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’

তারেক রহমান

‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’

Noyon

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

খেলাফত মজলিস

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনজীবন আরও দুর্বিষহ হবে: খেলাফত মজলিস

ডা. দীপু মনি

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

Bangladesh Jamaat-e-Islami

সরকারের পররাষ্ট্রনীতিকে দুর্বল বলল জামায়াত

আমির হামজার স্ত্রী

আমির হামজার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa