বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই যোদ্ধারা জাতির গর্ব; দেশের পরিবর্তনের আন্দোলনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভাতা প্রদানের পাশাপাশি তাঁদের প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, ফ্যাসিস্ট সরকারের বিচার নিশ্চিত করা হবে এবং জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে। একই সঙ্গে আহত যোদ্ধাদের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ঐক্যমত্য সংঘের আয়োজনে জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের পর জুলাই আন্দোলনে আহতদের জন্য বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করা হবে। চোখের জটিল সমস্যায় আক্রান্তদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে চিকিৎসা দেওয়ার ব্যবস্থাও করা হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন বিএনপির সরকার গঠনের ওপর নির্ভর করবে বলেও তিনি উল্লেখ করেন।
Build f
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


