Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কথিত বিএনপি নেতার হা.ম.লা.য় ঘরহারা বিধবার আকুতি
ঢাকা পদ্মা বিভাগীয় সংবাদ

কথিত বিএনপি নেতার হা.ম.লা.য় ঘরহারা বিধবার আকুতি

By Shamim RezaNovember 4, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : বছর ছয়েক আগে স্বামী মারা যান আসমা বেগমের। সহায়-সম্বল বলতে স্বামীর রেখে যাওয়া সরকারি জায়গায় একটি টিনের ঘর রয়েছে তার। খেয়ে না খেয়ে ওই ঘরেই কোনো মতে মাথা গুজে দিন পার করছিলেন। সম্প্রতি সেই ‘জায়গা দখলে’র উদ্দেশ্যে হামলা চালিয়ে ঘরটি ভেঙে দিয়েছেন সালাহউদ্দিন কবির নামে এক ব্যক্তি। তিনি নিজেকে বিএনপি নেতা বলে দাবি করছেন।

Forid

Advertisement

এ ঘটনার পর আসমার অঝোরে কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে। ঘটনাটি ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকার।

জানা গেছে, অভাবের তাড়নায় বছর পঁচিশেক আগে মুন্সীগঞ্জ থেকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় এসে প্রথমে স্থানীয় প্রভাবশালী সালাহউদ্দিন কবিরের চাচাতো ভাইকে বিয়ে করেন আসমা। পরে আসমার সেই স্বামী মারা গেলে মফিজ মিয়া নামে আরেক ব্যক্তিকে বিয়ে করে রসুলপুর বাজার এলাকায় কুমার নদের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় দোচালা একটি টিনের ঘর তুলে বসবাস শুরু করেন। স্বামী মফিজ অন্যের জমিতে কাজ করে সংসার চালাতেন। কিন্তু ছয় বছর আগে মারা যান তিনি। এরপর থেকে আসমা অসহায় অবস্থায় ওই বাড়িতেই বসবাস করে আসছেন।

অসহায় এই নারী অভিযোগ করে বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে এই জায়গায় ঘর তুলে বসবাস করে আসছি। এই ঘর ছাড়া আমার আর কোনো জায়গা-জমি নেই। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সালাহউদ্দিন জাল স্ট্যাম্প দেখিয়ে আমাকে জায়গা খালি করে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় সালাহউদ্দিন ও তার লোকজন আমার বাড়ি ভাঙচুর করে।

তিনি আরও বলেন, এখন বাড়ি না ছাড়লে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

এসময় কান্নাজড়িত কণ্ঠে আসমা বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে আপনারা রোহিঙ্গাদের মতো একটু থাকার জায়গা দেন। আমি আর পারছি না। সালাহউদ্দিন প্রতি শুক্রবার আমার বাড়িতে এসে হুমকি দেন। তার যন্ত্রণায় খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে। আমি নারী, কোথায় যাবো। আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

স্থানীয়রা জানান, সালাহউদ্দীন কবির সাবেক এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর ঘনিষ্ঠজন ছিলেন। তার কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন তিনি। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে থেকে সম্পদের মালিকও হয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সুর পরিবর্তন হয়ে গেছে তার। তিনি এখন নিজেকে বিএনপি নেতা দাবি করছেন।

এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন কবির বলেন, ওই জমি এবং ঘর আমার। ২০১৩ সালে দুই ব্যক্তির কাছ থেকে জায়গাটি আমি কিনেছিলাম। আসমার বাড়ি মুন্সিগঞ্জ। তিনি রসুলপুরেই থাকতেন। আমি তাকে বাড়িটা ভাড়া দিয়েছিলাম। ছয় মাস ধরে আসমাকে বাড়ি ছেড়ে দিতে বলে আসছি। কিন্তু তিনি বাড়ি ছাড়ছেন না। আমি ওখানে ভবন করবো। স্থানীয় কিছু আওয়ামী লীগের লোকজনের ইন্ধনে আসমা বাড়ি ছাড়ছেন না।

সরকারি জায়গা কীভাবে কিনলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রসুলপুর বাজারের সব জায়গায়ই সরকারি। বাজারে যতগুলো দোকান আছে, সব সরকারি জায়গার ওপর। এখানে এভাবে বেচাকেনা হয়।

আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, আমি বিএনপি পরিবারের সন্তান। নিজেও বিএনপি করি। আওয়ামী লীগের আমলে স্থানীয় এমপির সঙ্গে তোলা আমার একটা ছবি নিয়ে সবাই এখন রাজনীতি করছে।

এ ব্যাপারে নগরকান্দা উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল বলেন, সালাহউদ্দিন বিএনপি করেন না। তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তবে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পুরোপুরি বদলে গেলেন, চেনায় যাচ্ছেনা সাবিলা নূরকে

নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ বলেন, বিধি মোতাবেক সরকারি খাস জায়গা লিজ দেওয়া হয়। তবে সরকারি জায়গা বেচাকেনার কোনো সুযোগ নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

July 1, 2026
Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

July 1, 2026
Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

July 1, 2026

Latest News

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa