Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিএনপি নেতাকে ৪ ঘণ্টা আটকে রাখলেন দলীয় নেতাকর্মীরা, বের করতে লাগলো সেনাবাহিনী
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

বিএনপি নেতাকে ৪ ঘণ্টা আটকে রাখলেন দলীয় নেতাকর্মীরা, বের করতে লাগলো সেনাবাহিনী

By Shamim RezaAugust 18, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম মীরসরাইয়ে দলীয় নেতাকর্মীদের কাছে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। শনিবার (১৭ আগস্ট) উপজেলার ১২নং খৈইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুপের বাড়িতে এ ঘটনা ঘটে।

army

Advertisement

জানা গেছে, মনিরুল ইসলাম ইউসুপের ছেলে নিয়াজ মোর্শেদ এলিট কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও মোবাইল ব্যাংকিং সেবা নগদের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত প্রায় সহস্রাধিক নেতাকর্মী তাদের অবরুদ্ধ করেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ার এলাকায় ঢাকামুখী অংশে গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের গাড়ি বহরে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন, সাবেক আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ কয়েকজন নেতাকর্মী।

জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী ত্যাগী মরহুম নেতাদের কবর জিয়ারত করতে শনিবার মীরসরাইয়ে আসেন গোলাম আকবর খোন্দকার। দুপুর ১২টার দিকে পথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বড়তাকিয়া গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুপের বাড়িতে যান তিনি। এ খবরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত নেতাকর্মীরা দলে দলে জড়ো হয়ে বাড়িটি ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন এবং বাড়ির পার্শ্ববর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

এ সময় নেতাকর্মীরা মনিরুল ইসলাম ইউসুপ ও নিয়াজ মোর্শেদ এলিটের নাম ধরে বিভিন্ন স্লোগান দেন। পরে কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শামীমের নির্দেশে ঘটনাস্থলে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। খবর পেয়ে মীরসরাইয়ে সেনাবাহিনীর ক্যাম্পে থাকা সেনাসদস্যরা বিকাল ৪টার দিকে ওই বাড়িতে গিয়ে বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারসহ অবরুদ্ধ নেতাকর্মীদের ঘটনাস্থল ত্যাগ করতে নিরাপত্তা দেন। বিএনপি নেতাদের বহনকারী গাড়ির সামনে ও পেছনে নিরাপত্তা দিতে দেখা যায় সেনাবাহিনীর দুটি গাড়িকে। তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে উত্তেজিত নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এ সময় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন নিজ অনুসারীদের শান্ত করে রাস্তা থেকে সরিয়ে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিএনপির নেতারা নিজ দলের নেতাদের বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এ বিষয়ে মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, ‘কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও নগদের নির্বাহী পরিচালক, শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী নিয়াজ মোর্শেদ এলিট নিজের গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন- এমন খবর ছিল বিএনপি নেতাকর্মীদের কাছে। শনিবার দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করতে ওই বাড়িতে যান বিএনপির জেলা আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। এ খবর শুনে দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনা সরকারের দুঃশাসনের শিকার বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ক্ষুব্ধ নেতাকর্মীরা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম আকবর ভাইকে উদ্ধার করতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানকে ফোন দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং সেনাবাহিনীর সহযোগিতায় তাকে ফিরে যেতে সাহায্য করেন।

গোলাম আকবর খোন্দকার বলেন, মনিরুল ইসলাম ইউসুপ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। শনিবার তিনি আমাকে চায়ের দাওয়াত দিলে আমি দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার বাড়িতে যাই। সেখানে গিয়ে দলের কিছু নেতাকর্মীর মুখে শুনি, ইউসুপ সাহেবের ছেলে নিয়াজ মোর্শেদ এলিট যুবলীগ নেতা। এসব অভিযোগ কেউতো আমাকে আগে দেয়নি। স্থানীয় নেতাদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একটি অংশ জড় হয়েছে। এটি কোনও বিক্ষোভ নয়।

পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৭ কোটি টাকা

উল্লেখ্য, মীরসরাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনে দুটি আলাদা গ্রুপ রয়েছে। এটির একটির নেতৃত্বে আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। অপরটির নেতৃত্বে আছেন আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। যিনি সর্বশেষ ২০১৮ সালে মীরসরাই আসন থেকে বিএনপির হয়ে সংসদ নির্বাচনে অংশ নেন। তিনি ২০১৪ সালে দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করে উপজেলা পরিষদ চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

June 28, 2026
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026

Latest News

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa