দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতা পরিহারের আহ্বান জানান তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট-এ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আপনারা বছরের ১১ মাস ব্যবসায়ে লাভ করেন, কিন্তু রমজান মাসে অন্তত লাভের চিন্তা থেকে বিরত থাকুন।” তিনি উল্লেখ করেন, রোজায় যেসব পণ্যের চাহিদা বাড়ে, সেগুলোর দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। সঠিক মূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সক্রিয়ভাবে কাজ করছে।
ইফতার মাহফিলে এমরান আহমদ চৌধুরী-সহ সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই দিনের সফরে শুক্রবার সিলেটে পৌঁছান বাণিজ্যমন্ত্রী। সফর শেষে শনিবার রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


