Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বন্ধ হয়ে গেল ভারতে ইলিশ রপ্তানি
খুলনা বিভাগীয় সংবাদ

বন্ধ হয়ে গেল ভারতে ইলিশ রপ্তানি

By Shamim RezaOctober 13, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে ইলিশের প্রজনন মৌসুমের কারণে বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ কারণে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গেছে।

ইলিশ রপ্তানি

Advertisement

সময় স্বল্পতা আর ইলিশের সংকটের কারণে এ বছরেও দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির টার্গেট পূরণ করা সম্ভব হচ্ছে না।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, সরকার অনুমোদিত ৩ হাজার ৯৫০ টনের মধ্যে গত ২০ দিনে ভারতে ৬০৯ টন ইলিশ রপ্তানি হয়েছে। সব ইলিশ রপ্তানি করতে আরও সময় বৃদ্ধি করা প্রয়োজন বলছেন ব্যবসায়ীরা।

রপ্তানিকারক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের চাহিদার বিপরীতে ইলিশ আহরণ কমে যাওয়ায় সরকার দেশের বাইরে রপ্তানি বন্ধ করেছে। তবে দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ইলিশ কেবল ভারতে রপ্তানি করে আসছে। পূজার সময়কালে অতিথি আপ্যায়নে বাংলাদেশের ইলিশের ভরসায় থাকে পশ্চিমবঙ্গের বাঙালিরা। এ বছর দেশের ৭৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার।

গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ইলিশ রপ্তানি। এ পর্যন্ত ২৯টি প্রতিষ্ঠান ৬০৯ টন ইলিশ রপ্তানি করতে পেরেছে। কিন্তু এরই মধ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন প্রজনন মৌসুমের কারণে ইলিশ ধরা ও বিক্রি নিষেধাজ্ঞায় রপ্তানি বন্ধের কবলে পড়েছে। এতে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানিতে প্রতিবন্ধকতা এসেছে। রপ্তানিকারকরা বাকি ইলিশ পাঠাতে সময় বৃদ্ধির আবেদন করবেন বলে জানিয়েছেন।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিসের রেজাউল ইসলাম বলেন, সময় না বাড়ালে সব ইলিশ রপ্তানি সম্ভব হবে না। যদি সরকার সময় বৃদ্ধি করে তবেই বাকি ইলিশ পাঠানো যাবে।

খুব শীঘ্রই আসছে উইন্ডোজ ১২

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানান, প্রজনন মৌসুমের কারণে বৃহস্পতিবার আগামী ২২ দিন ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকবে। এতে এ বছর সব ইলিশ রপ্তানি হচ্ছে না। গেল বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার টন। তখনও সময় কমের কারণে ১ হাজার ৩০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026

Latest News

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa