Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চট্টগ্রামে বন্যার পানিতে তলিয়ে ১৯ জনের মৃত্যু !
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

চট্টগ্রামে বন্যার পানিতে তলিয়ে ১৯ জনের মৃত্যু !

By Tarek HasanAugust 12, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া বৃদ্ধ ও শিশুসহ এ পর্যন্ত ১৯ জনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সাতকানিয়া উপজেলায় ১০ জনের মরদেহ পাওয়া যায়। এছাড়া লোহাগাড়া উপজেলায় চারজন, চন্দনাইশ উপজেলায় দুজন এবং আনোয়ারা, রাউজান ও হাটহাজারী উপজেলায় একজন করে মোট তিনজনের মরদেহ পাওয়া যায়।

চট্টগ্রামে বন্যা

Advertisement

শনিবার (১২ আগস্ট) পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় খবর নিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, গত সপ্তাহের বিভিন্ন সময়ে সাতকানিয়ায় যাদের মরদেহ পাওয়া গেছে তারা হলেন– পৌরসভার কামাল উদ্দিনের ছেলে মো. সাকিব (১৭), সোনাকানিয়া ইউনিয়নের ফজল করিমের ছেলে হেলাল (৪৫), চরতী ইউনিয়নের মো. সেলিমের মেয়ে জান্নাতুল ফেরদৌস (৪), একই ইউনিয়নের কবির আহমদের ছেলে আবদুর রহিম (৪৫), নলুয়া ইউনিয়নের মনিন্দ্র লাল কারণের স্ত্রী শোভা কারণ (৯০), পৌরসভার আবদুর রাজ্জাকের ছেলে মো. ইদ্রিস, পৌরসভার ডা. সৈয়দ আহম্মদের ছেলে বদিউল আলম (৬২), চরতী ইউনিয়নের মো. সেলিমের ছেলে মো. শহিদুল ইসলাম (৩), কাঞ্চনা ইউনিয়নের মো. আরিফের মেয়ে সানজিদা আক্তার (৪) ও কালিয়াইশ ইউনিয়নের ফজল আহমদের ছেলে ইদ্রিস (৫৫)।

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, লোহাগাড়ায় মোট চারজনের মরদেহ পাওয়া গেছে। তারা হলেন– আমিরাবাদ ইউনিয়নের জুলফিকার আলী ভুট্টুর ছেলে জুনায়েদুল ইসলাম জারিফ (২২), একই ইউনিয়নের সামশুল ইসলামের ছেলে মো. সাকিব (২০) এবং পদুয়া ইউনিয়নের কালু মিয়ার ছেলে আশরাফ মিয়া (৫৫) ও একই ইউনিয়নের রহিম বক্সের ছেলে আবদুল মাবুদ (৫০)।

চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত ৯ আগস্ট উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকা থেকে আনাস (১০) নামে এক শিশু এবং পরদিন তার দাদা আবু সৈয়দের (৮৩) মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত ৭ আগস্ট পানিতে ডুবে থাকা নালায় তলিয়ে যাওয়া নিপা পালিত (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ৯ আগস্ট রাউজান উপজেলার হালদার নদীর শাখা খালে তলিয়ে যাওয়া শাহেদ হোসেন বাবু (৩৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

যে কারণে ভেঙেছিল জিৎ-স্বস্তিকার প্রেম

এছাড়া গত ১১ আগস্ট আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড থেকে মো. খোকনের (৩৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তার বাড়ি চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa